GT vs PBKS: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের দৌড়ে গুজরাট টাইটানস

Published : May 03, 2026, 11:42 PM IST
Gujarat Titans vs Punjab Kings

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Punjab Kings: চলতি আইপিএল-এ (IPL 2026) লিগ টেবলে সবার আগে গতবারের রানার্স পাঞ্জাব কিংস। প্লে-অফের দৌড়ে আছে প্রাক্তন চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। রবিবার রাতে এই দুই দলের ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। খুব বেশি রান না হলেও, প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল।

DID YOU KNOW ?
পাঞ্জাবের দ্বিতীয় হার
রবিবার চলতি আইপিএল-এ দ্বিতীয়বার কোনও ম্যাচে হেরে গেল পাঞ্জাব কিংস। তবে এই হারের পরেও লিগ টেবলের শীর্ষে আছে পাঞ্জাব।

IPL 2026: চলতি আইপিএল-এ লিগ টেবলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফের দৌড়ে থাকল গুজরাট টাইটানস (Gujarat Titans vs Punjab Kings)। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৬৩ রান করে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় গুজরাট। ফলে চার উইকেটে জয় পেল শুবমান গিলের (Shubman Gill) দল। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে থাকল গুজরাট। অন্যদিকে, চলতি আইপিএল-এ দ্বিতীয়বার কোনও ম্যাচে হেরে যাওয়ার পরেও নয় ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকল পাঞ্জাব।

গুজরাটের জয়ের নায়ক সুদর্শন-সুন্দর

এদিন পাঞ্জাবের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হয়। ৪৭ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। এরপর লড়াই শুরু করেন সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) ও মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। সূর্যাংশ ২৯ বলে ৫৭ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। স্টোইনিস ৩১ বলে ৪০ রান করেন। গুজরাটের ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) ৪১ বলে ৫৭ রান করেন। জস বাটলার (Jos Buttler) ২২ বলে ২৬ রান করেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। 

জেসন হোল্ডারের ৪ উইকেট

গুজরাটের হয়ে ২৪ রান দিয়ে চার উইকেট নেন জেসন হোল্ডার (Jason Holder)। ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কাগিসো রাবাডা (Kagiso Rabada) ২২ রান দিয়ে জোড়া উইকেট নেন। রশিদ খান (Rashid Khan) ৩২ রান দিয়ে এক উইকেট নেন। দলগত পারফরম্যান্স দেখিয়েই জয় পেল গুজরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ ৫ নম্বরে গুজরাট টাইটানস।
১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ ৫ নম্বরে থাকল গুজরাট টাইটানস।
Read more Articles on
click me!

Recommended Stories

SRH vs KKR: রাহানে-রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে নতুন আশায় কেকেআর
SRH vs KKR: আইপিএল-এ নতুন নজির, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে একই সারিতে মণীশ পাণ্ডে