Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের

Published : Sep 15, 2026, 06:09 PM ISTUpdated : Sep 15, 2026, 06:11 PM IST
Trophy Chor Mohsin Naqvi

সংক্ষিপ্ত

Trophy Chor Mohsin Naqvi: ট্রফি চোর। একবার Google সার্চে লিখুন, Trophy Chor। যেই না লেখা তেমনি হাজির উনি। ট্রফি চোর কথাটা গুগলে লিখলেই চলে আসছে পাকিস্তানের ক্রিকেট কর্তা তথা দেশের প্রভাবশালী মন্ত্রী মহসিন নকভির নাম।

Trophy Chor Mohsin Naqvi: ট্রফি চোর। একবার Google সার্চে লিখুন, Trophy Chor। যেই না লেখা তেমনি হাজির উনি। ট্রফি চোর কথাটা গুগলে লিখলেই চলে আসছে পাকিস্তানের ক্রিকেট কর্তা তথা দেশের প্রভাবশালী মন্ত্রী মহসিন নকভির নাম। ট্রফি চোর সার্চে ছবি ভাসছে নকভির মুখ। লজ্জার একশেষ! তবে নিন্দুকরা বলেন, লজ্জা তাদের হয়, যাদের... তা যাই হোক। নিজেদের এখন এই জায়গাতেই নামিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট। বাইশ গজের খেলায় পাকিস্তান এখন সবার শেষে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা পাকিস্তান সবচেয়ে কম পয়েন্ট পাওয়ার লজ্জার রেকর্ড গড়েছে। বাংলাদেশের কাছে হারাটা অভ্যাসে পরিণত করা থেকে বিদেশে সফরে হোয়াইটওয়াশ হওয়াটা নিয়মে বদলে ফেলা পাকিস্তান জাতীয় দলের পারফরম্যান্স মাথাহেঁট করার মত। কিন্তু লজ্জার সব গণ্ডি এবার ভাঙল 'ট্রফি চোর' তকমা। দেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেট কর্তা-মন্ত্রীকে ট্রফি চোর-এর 'গুগল স্বীকৃতিও পেয়ে গেল পাকিস্তান। কিন্তু কী কারণে এমন লজ্জার শিরোপা পেলেন নকভি?

ঠিক কী হয়েছিল

রবিবার দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনাল ঘিরে তৈরি হল অন্যরকম দৃশ্য। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের ক্রিকেট কর্তা তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভিকে ঘিরে গ্যালারিতে উঠল ব্যঙ্গাত্মক স্লোগান। ফাইনাল শেষ হতেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত কয়েকশো দর্শক একসঙ্গে সুর করে বলতে শুরু করেন, 'ট্রফি চোর, নকভি ট্রফি চোর।'কয়েক মিনিট ধরে চলতে থাকে সেই স্লোগান। গ্যালারির এই কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি ভারতীয় ক্রিকেটাররাও। নকভিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ যে এখনও রয়েছে, তা যেন ফের স্পষ্ট হয়ে গেল।

গুগল সার্চে ‘ট্রফি চোর’ নকভি

কেন নকভিকে 'ট্রফি চোর' বলা হচ্ছে?

এই স্লোগানের পিছনে রয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন। পাশাপাশি রয়েছে গত বছরের এশিয়া কাপের একটি বিতর্কও। গত বছর দুবাইয়ে পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই সময়ও নকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমার যাদবরা। পরে নকভি ট্রফি তুলে দেননি এবং সেটি দুবাইয়ে এসিসির দফতরে রাখা হয়। চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি হাতে না পাওয়ায় ভারতীয় সমর্থকদের একাংশের ক্ষোভ তৈরি হয়। সেই সময় থেকেই নকভিকে 'ট্রফি চোর' বলে কটাক্ষ করতে শুরু করেন তাঁরা।

দেখুন দুবাইয়ের গ্যালারিতে ‘ট্রফি চোর’ স্লোগান

কী বললেন নকভি?

এশিয়া কাপের ট্রফি বিতর্কের মধ্যেই সামনে এসেছে মহসিন নকভির প্রতিক্রিয়াও। ভারতীয় মহিলা ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। ফাইনালের পর থেকেই বিষয়টি নিয়ে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন নকভি। তাঁর সঙ্গে ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ সাইকিয়া।

কী বললেন রাজীব শুক্লা

দিল্লিতে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব জানান, ভারতীয় দলের সিদ্ধান্তে নকভি কোনও আপত্তি জানাননি। তাঁর দাবি, নকভি অন্য আধিকারিকদের হাতে ট্রফি তুলে দেন এবং কোনও ধরনের প্রতিবাদ না করেই সেখান থেকে চলে যান। রাজীব শুক্লা বলেন, "আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাঁর (নকভি) হাত থেকে ট্রফি নেব না। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। নকভিও এই সিদ্ধান্ত নিয়ে কোনও আপত্তি জানাননি।" তিনি আরও বলেন, "আমরা আমাদের দলকে সেই অনুযায়ী জানিয়ে দিয়েছিলাম। এরপর তিনি যাঁর হাতে ট্রফি তুলে দেওয়ার কথা, তাঁকেই ট্রফি দেন এবং তারপর চলে যান।"

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?