
Tunisia Coach Herve Renard: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচ গোল হজম করায় চাকরি গিয়েছে তিউনিসিয়ার কোচ সাবরি লামুচি-র। এবার তাঁর বদলে তড়িঘড়ি বিশ্বকাপের মাঝ পথেই তিউনিসিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ করা হল হার্ভে রেনার্ড-কে। যে হার্ভে রেনার্ডে-র কোচিংয়ে গত বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। সৌদির সেই প্রাক্তন ফরাসি কোচই এবার আফ্রিকান দলের দায়িত্ব পেলেন। প্রসঙ্গত, কদিন আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরই কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। আজই ফ্রান্স থেকে সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়ে গিয়ে একেবারে বিশ্বকাপে কোচিং করাতে নেমে পড়বেন হার্ভে রেনার্ড।
ফিফা বিশ্বকাপের মাঝপথেই বড় সিদ্ধান্ত নিল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। দলের প্রধান কোচ সাবরি লামুচিকে সরিয়ে নতুন কোচ হিসেবে ফরাসি ফুটবল ম্যানেজার হার্ভে রেনার্ডকে নিয়োগ করা হয়েছে। সোমবার গ্রুপ এফ-এর ম্যাচে তিউনিসিয়ার ভরাডুবির কয়েক ঘণ্টার মধ্যেই লামুচির বিদায়ের ঘোষণা করে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন (FTF)। বিশ্বকাপ শুরু হওয়ার পর মাত্র একটি ম্যাচ পরিচালনা করেই দায়িত্ব হারাতে হল সারবি লামুচি।
ফেডারেশনের তরফে জানানো হয়েছে, চলতি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন হার্ভে রেনার্ড। তিনি অবিলম্বে দলের সঙ্গে যোগ দিতে মেক্সিকোয় উড়ে যাচ্ছেন। বিশ্বকাপে তিউনিসিয়ার বাকি দুটি গ্রুপ ম্যাচে তিনিই দলকে পরিচালনা করবেন। গ্রুপ পর্বে তিউনিসিয়ার পরবর্তী ম্যাচ ২০ জুন, শনিবার জাপানের বিরুদ্ধে। এরপর ২৫ জুন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই দুই ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিউনিসিয়ার কাছে। জাপান ও নেদারল্যান্ডস ম্যাচ ড্র হওয়ায় আরও চাপে পড়েছে তিউনিসিয়া।
আন্তর্জাতিক ফুটবলে হার্ভে রেনার্ড অত্যন্ত পরিচিত নাম। ২০১৮ বিশ্বকাপে মরক্কোকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কোচ হিসেবে আলোচনায় আসেন। তাঁর অধীনেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। শুধু বিশ্বকাপ নয়, আফ্রিকান ফুটবলেও রেনার্ডের সাফল্য উল্লেখযোগ্য। তিনি জাম্বিয়া এবং আইভরি কোস্ট, দুই দেশকেই আফ্রিকান কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন করিয়েছেন। ফলে আফ্রিকান ফুটবলের পরিবেশ ও মানসিকতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা তিউনিসিয়ার জন্য বাড়তি সুবিধা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হার্ভে রেনার্ড একজন ফরাসি কোচ। তিনি ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর আইএক্স-লেস-বাইনস শহরে জন্মগ্রহণ করেন। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে আসেন এবং আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিতি পান।
জাম্বিয়া-কে ২০১২ সালে আফ্রিকা কাপ অব নেশনস জেতানো।
আইভরি কোস্ট-কে ২০১৫ সালে আফ্রিকা কাপ অব নেশনস জেতানো।
মরক্কো-কে ২০১৮ বিশ্বকাপে নিয়ে যাওয়া।
সৌদি আরবের-র কোচ হিসেবে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা-কে হারিয়ে বড় অঘটন ঘটানো।