Iran Vs New Zealand: বিশ্বকাপে গোল করে গুলি চালানোর ভঙ্গি, বিতর্কে ইরানের ফুটবলার

Published : Jun 16, 2026, 01:36 PM ISTUpdated : Jun 16, 2026, 01:42 PM IST
FIFA World Cup 2026 Mohammad Mohebi

সংক্ষিপ্ত

Mohammad Mohebi Controversy: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ইরান (Iran) খেলতে যেতে পারবে কি না, সে বিষয়েই সংশয় ছিল। ইরান দলের একাধিক সদস্যকে মার্কিন ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষপর্যন্ত মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) মুখোমুখি হল ইরান। এই ম্যাচেও বিতর্ক তৈরি হল।

DID YOU KNOW ?
ইরান-আমেরিকা উত্তেজনা
পশ্চিম এশিয়ায় কোনওভাবেই শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

FIFA World Cup 2026: ইরানের (Iran vs New Zealand) বিশ্বকাপ ফুটবল ২০২৬ অভিযানের শুরুতেই তীব্র বিতর্ক। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে (Los Angeles Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোল করার পর ইরানের ফুটবলার মহম্মদ মহেবি (Mohammad Mohebi) মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) দর্শকদের দিকে গুলি চালানোর মতো অঙ্গভঙ্গি করেন। এই ঘটনা সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। কারণ, দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তো রয়েছেই, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি গুলি চালিয়ে খুনের ঘটনাও বেড়েছে। এই ম্যাচে অবশ্য ইরান দু'বার পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ফিরে আসে এবং নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফুটবলে তাদের প্রথম ম্যাচ জয় থেকে বঞ্চিত করে। ম্যাচের শুরুতে মাদারওয়েলের স্ট্রাইকার এলিজা জাস্ট (Elijah Just) একটি হাফ-ভলিতে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। ক্রিস উডের হোল্ড-আপ প্লে ছিল দেখার মতো। তবে প্রথম হাইড্রেশন ব্রেকের পর ইরান খেলায় ফেরে। রামিন রেজাইয়ান (Ramin Rezaeian) কিউয়ি গোলকিপার ম্যাক্স ক্রোকোম্বকে পরাস্ত করে সমতা ফেরান।

জাস্টের জোড়া গোলেও জয় অধরা নিউজিল্যান্ডের

সমতা ফেরানোর আগে ইরানের মেহেদি তারেমি দূর থেকে একটি জোরালো শট মেরেছিলেন, যা পোস্টে লেগে ফেরে। এরপর ইরান একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ড আবার খেলার রাশ ধরে। জাস্ট ও উডের বোঝাপড়ায় জাস্ট ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্ডের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন। কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। রেজাইয়ানের ক্রস থেকে বল পোস্টে লাগিয়ে জালে জড়িয়ে দেন মহেবি এবং স্কোর ২-২ করেন। কিন্তু তাঁর এই গোলের পরেই করা সেলিব্রেশনটি বিতর্ক তৈরি করেছে।

 

 

মহেবির বিরুদ্ধে উস্কানির অভিযোগ

মহেবির গুলি চালানোর ভঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এই কাজটিকে অত্যন্ত অসংবেদনশীল এবং উস্কানিমূলক বলে নিন্দা করেছেন। সমালোচকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বন্দুক হামলা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে এই সেলিব্রেশনটি মানুষের ভাবাবেগে আঘাত করেছে। এই বিতর্কের ফলে ম্যাচের ফলাফলটাই এখন চাপা পড়ে গিয়েছে। এই ড্রয়ের ফলে গ্রুপ 'জি'-র সব চারটি দল - বেলজিয়াম, মিশর, ইরান এবং নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচের পর এক পয়েন্ট নিয়ে একই জায়গায় রয়েছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ বার পিছিয়ে পড়েও ড্র ইরানের।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ বার পিছিয়ে পড়েও ড্র করল ইরান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Neymar: চোট এখনও সারেনি, চলতি বিশ্বকাপ ফুটবলে আদৌ মাঠে নামতে পারবেন নেইমার?
FIFA World Cup 2026: উরুগুয়ের বিরুদ্ধে অনবদ্য লড়াই, পয়েন্ট ছিনিয়ে নিল সৌদি আরব