Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪ রানের পর ফের বিস্ফোরক ইনিংস বৈভব সূর্যবংশীর

Published : Nov 26, 2026, 05:25 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi: অপ্রতিরোধ্য বৈভব সূর্যবংশী। ইউএই-র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তোলে বৈভব। এরপর এদিন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের বিস্ফোরক ইনিংস খেলল ১৫ বছরের বৈভব।

Vaibhav Sooryavanshi: অপ্রতিরোধ্য বৈভব সূর্যবংশী। ইউএই-র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তোলে বৈভব। এরপর এদিন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের বিস্ফোরক ইনিংস খেলল ১৫ বছরের বৈভব। তবে এবার বড় রানের ইনিংস খেললেন পারলেন না বিহারের বিষ্ময় প্রতিভা। বৃহস্পতিবার দোহায় সেমিফাইনালে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে বৈভব ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলল। ১৫ বছরের তারকা ওপেনার এদিন হাঁকালেন ৪টি বাউন্ডারি, ৩টি ওভার বাউন্ডারি। লঙ্কান পেসার জানিথ লিয়াঙ্গার বলে ক্যাচ আউট হলেন বৈভব। চলতি রাইজিং স্টার এশিয়া কাপের গ্রুপের ম্যাচে নেপাল,পাকিস্তান এ ও ইউএই-র বিরুদ্ধে বৈভব করেছিলেন যথাক্রমে ২৬, ১১ ও ২০৪ রান।

ওয়ানডে দলে সুযোগের অপেক্ষায় বৈভব

এদিন বৈভবের আউটের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। প্রসঙ্গত, টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলে নিয়মিত হওয়া নিশ্চিত করে অভিষেক শর্মা এখন ওয়ানডে দলে সুযোগ পাওয়ার চেষ্টা করছেন। একই রকম লক্ষ্যে বৈভব সূর্যবংশী, তিলক ভর্মা, হর্ষিত রানারাও একই লক্ষ্যে এই টুর্নামেন্টে নেমেছেন। দেশের জার্সিতে ১০টি টি-২০ খেললেও এখন ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি বৈভব সূর্যবংশীর।

২৮ বলে সেঞ্চুরি, ৫৩ বলে ২০৪ রান করে বৈভব

মঙ্গলবার ইউএই-র বিরুদ্ধে বৈভব সেঞ্চুরি করেছিল মাত্র ২৮ বলে। এরপরের সেঞ্চুরিটা, মানে ১০০ থেকে ২০০-পূর্ণ করে মাত্র ২৪ বল। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে বৈভব।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammed Siraj: প্রশংসায় বোলিং কোচ, ক্রাইস্টচার্চে খেলার সুযোগ পাবেন মহম্মদ সিরাজ?
Rishabh Pant: ই-বাইকে ঘুরতে বেরিয়েছিলেন, পাড়ার ম্যাচে খেলতে নেমে পড়লেন ঋষভ পন্থ