Vinesh Phogat: আইনি লড়াইয়ে জয়, এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দিতে পারবেন ভিনেশ

Published : May 23, 2026, 08:38 PM IST
Vinesh Phogat

সংক্ষিপ্ত

Vinesh Phogat Controversy: গত কয়েক বছর ধরে বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন দেশের অন্যতম সেরা কুস্তিগীর ভিনেশ ফোগট। তিনি পেশাদার কুস্তি থেকে অবসর ঘোষণা করলেও, সেই সিদ্ধান্ত বদল করে ফের লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) বিরুদ্ধে তাঁর লড়াই চলছে।

DID YOU KNOW ?
আন্দোলনে ভিনেশ
জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ ভিনেশ ফোগটের।

Vinesh Phogat vs Wrestling Federation of India: এশিয়ান গেমসের (Asian Games 2026) ট্রায়ালে যোগ দিতে পারবেন কুস্তিগীর ভিনেশ ফোগট। জাতীয় কুস্তি ফেডারেশনের সিদ্ধান্ত নাকচ করে দিয়ে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করেছে জাতীয় কুস্তি ফেডারেশন, সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে আদালত। দুই বিচারপতির বেঞ্চ কুস্তি ফেডারেশনকে ভর্ৎসনা করে বলেছে, ভিনেশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে। এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রকের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এর ফলে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ভিনেশ। তাঁর প্রতিযোগিতামূলক কুস্তির লড়াইয়ে ফেরা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। ফের লড়াই করার জন্য তৈরি হচ্ছেন এই তারকা।

কুস্তি ফেডারেশনের উপর ক্ষুব্ধ আদালত

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় (Chief Justice Devendra Kumar Upadhyaya) ও বিচারপতি তেজস কারিয়া (Justice Tejas Karia) বলেছেন, জাতীয় কুস্তি ফেডারেশন এশিয়ান গেমসের দল নির্বাচনের জন্য যে নীতি নিয়েছে, তা বর্জনীয়। ভিনেশ মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন বলেই কুস্তি ফেডারেশনের শর্ত পূরণ করতে পারেননি। মা হয়েছেন বলে মহিলা অ্যাথলিটদের কোণঠাসা করা যাবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। জাতীয় কুস্তি ফেডারেশনের আচরণকে পশ্চাতমুখী বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। ফলে সভাপতি সঞ্জয় সিং-সহ (Sanjay Singh) জাতীয় কুস্তি ফেডারেশনের কর্তাদের উপর চাপ তৈরি হল। এবার ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে লড়াই করার অনুমতি দিতে হবে। এই কুস্তিগীর যদি ট্রায়ালে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে তিনি এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করবেন।

কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে আন্দোলনে ভিনেশ

২০২৩ সালের জানুয়ারিতে জাতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ভিনেশ। তারপর থেকেই মাঠের বাইরে তাঁর লড়াই চলছে। সেই লড়াইয়ে আদালতকে পাশে পেলেন এই কুস্তিগীর। ফলে তিনি স্বস্তিতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হারান ভিনেশ ফোগট।
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ফাইনালে পৌঁছে গেলেও, ওজন বেশি হওয়ার কারণে বাতিল হয়ে যান ভিনেশ ফোগট।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Emiliano Martinez: অনুশীলনে আঙুলে চোট, বিশ্বকাপে খেলতে পারবেন এমিলিয়ানো মার্টিনেজ?
Ebola Outbreak: ইবোলা সতর্কতা, বিশ্বকাপের আগে আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর ফুটবলারদের