Ebola Outbreak: ইবোলা সতর্কতা, বিশ্বকাপের আগে আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর ফুটবলারদের

Published : May 23, 2026, 04:52 PM IST
Ebola

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: তিন সপ্তাহ পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কিন্তু তার আগে আফ্রিকার (Africa) বিভিন্ন দেশে ইবোলা (Ebola outbreak) ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আফ্রিকার যে দেশগুলি বিশ্বকাপে যোগ দিতে চলেছে, সেই দেশগুলির ফুটবলারদের শরীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

DID YOU KNOW ?
৩ দেশে বিশ্বকাপ
এবারের বিশ্বকাপ ফুটবল হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবার ৩ দেশ মিলিয়ে হতে চলেছে বিশ্বকাপ।

DR Congo National Football Team: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) যোগ দিতে হলে বেলজিয়ামে (Belgium) ২১ দিন আইসোলেশন বাবলে থাকতে হবে কঙ্গোর ফুটবলারদের। আফ্রিকায় (Africa) ইবোলা (Ebola outbreak) সংক্রমণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস (White House) টাস্ক ফোর্সের এগজিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, কঙ্গো দলের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কঙ্গো দলের সদস্যরা যদি স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মেনে না চলেন, তাহলে তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। বিশ্বকাপ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ মানুষ একত্রিত হতে পারেন। এই সময় যাতে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কঙ্গোকে কড়া বার্তা

গিউলিয়ানি জানিয়েছেন, ‘আমরা কঙ্গোকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, ১১ জুন হিউস্টনে (Houston) আসার আগে ওদের ২১ দিন বাবলে থাকতে হবে। এই সতর্কতা মেনে চললে তবেই ওদের আসার অনুমতি দেওয়া হবে। আমরা কঙ্গো সরকারকে জানিয়ে দিয়েছি, ওদের বাবলের মধ্যেই থাকতে হবে। না হলে ওদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হবে না। এর চেয়ে স্পষ্টভাবে আমাদের পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। বিশ্বকাপের সময় আমাদের দেশে বা সীমান্তে যাতে কোনওভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

কঙ্গোয় ইবোলা আক্রান্ত হয়ে মৃত শতাধিক

কঙ্গো সরকারর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসে ইবোলার বিরল সংক্রমণের জেরে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬০০-এরও বেশি। কঙ্গোয় মহামারীর চেহারা নিয়েছে ইবোলা। কঙ্গোর কোনও ফুটবলার ইবোলায় আক্রান্ত হয়েছেন কি না এখনও জানা যায়নি। তবে তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সতর্কতা অবলম্বন করছে। কঙ্গোর ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা ছাড়া অন্য কাউকে হয়তো বিশ্বকাপের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
১২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। শেষমুহূর্তের প্রস্তুতি।
১২ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। ফিফার পক্ষ থেকে শেষমুহূর্তের প্রস্তুতি চলছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল খেলে কে কত টাকা পেয়েছেন? দেখুন ১০ ধনী ক্রিকেটারের তালিকা
Danni Wyatt Child: সমলিঙ্গ দম্পতির পরিবারে নতুন অতিথি, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের স্ত্রী মা হলেন, কীভাবে সম্ভব হল