Vinesh Phogat: 'আমি ব্রিজভূষণের হেনস্থার শিকার,' বিস্ফোরক দাবি ভিনেশ ফোগটের

Published : May 03, 2026, 04:00 PM IST
Vinesh Phogat

সংক্ষিপ্ত

Vinesh Phogat: গত কয়েক বছর বছর ধরে কুস্তির রিংয়ে লড়াই করার পাশাপাশি জাতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য বিখ্যাত হয়ে উঠেছেন ভিনেশ ফোগট। কিছুদিন চুপচাপ থাকার পর ফের সরব হলেন এই কুস্তিগীর।

DID YOU KNOW ?
ব্রিজভূষণের শাস্তি হবে?
ছয় জন মহিলা কুস্তিগীরের যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর শাস্তি হতে পারে।

Brij Bhushan Sharan Singh: জাতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে ছয় জন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল, তার মধ্যে তিনি একজন বলে দাবি করলেন ভিনেশ ফোগট (Vinesh Phogat)। তাঁর দাবি, তাঁকেও যৌন হেনস্থা করেছিলেন ব্রিজভূষণ। এর আগে বারবার ব্রিজভূষণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন, আন্দোলন করেছেন ভিনেশ। কিন্তু তিনি নিজেকে ব্রিজভূষণের লালসার শিকার বলে দাবি করেননি। এবার এশিয়ান গেমসের (2026 Asian Games) ঠিক আগে এই চাঞ্চল্যকর দাবি করলেন ভিনেশ। তিনি এক ভিডিও বার্তায় দাবি করেছেন, এতদিন এ কথা প্রকাশ্যে না বললেও, এবার বিশেষ কারণবশত এ কথা বলতে বাধ্য হলেন। কারণ, তিনি যাতে এশিয়ান গেমসে প্রত্যাবর্তন ঘটাতে না পারেন, তার জন্য জাতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান কর্তারা অন্তর্ঘাতের চেষ্টা করছেন। এই কারণেই তিনি মুখ খুলতে বাধ্য হলেন।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে চাঞ্চল্য

সোমবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026 Result) ফল প্রকাশিত হতে চলেছে। তার আগের দিন বিজেপি-র (BJP) প্রাক্তন সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন ভিনেশ। রবিবার তিনি ভিডিও বার্তায় বলেছেন, ‘সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যৌন হেনস্থার শিকার হওয়া কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করা যাবে না। কারণ, এর সঙ্গে তাঁর মর্যাদা ও সম্মান জড়িত। কিন্তু আজ বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের কিছু জানাতে চাই। আদালতে মামলা চলাকালীন আমি কিছু বলতে চাইছিলাম না। কিন্তু আমি বলতে চাই, ব্রিজভূষণের হেনস্থার শিকার হওয়া ছয় জনের মধ্যে আমিও আছি। আমিও তাঁর বিরুিদ্ধে অভিযোগ দায়ের করেছি। আদালতে আমাদের জবানবন্দি দেওয়া বাকি।’

 

 

কুস্তি ফেডারেশনে এখনও ব্রিজভূষণের প্রভাব!

ভিনেশের দাবি, ব্রিজভূষণকে সরকারিভাবে কুস্তি ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হলেও, বর্তমান সভাপতি সঞ্জয় সিং (Sanjay Singh) ব্রিজভূষণের অঙ্গুলি হেলনেই চলেন। ফলে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের প্রভাব রয়েই গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের এশিয়ান গেমসে প্রত্যাবর্তন ঘটাতে পারেন ভিনেশ।
পেশাদার কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করলেও, সেই সিদ্ধান্ত বদলে ২০২৬ সালের এশিয়ান গেমসে ফিরতে পারেন ভিনেশ ফোগট।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Rajasthan Royals: Rajasthan Royals: রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেল, প্রায় ১৬ হাজার কোটিতে কিনলেন এই দুই শিল্পপতি
KKR vs SRH: টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদের, প্রথম একাদশে রয়েছেন কারা?