VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর

Published : Sep 03, 2026, 01:00 PM IST
VVS Laxman

সংক্ষিপ্ত

VVS Laxman Team India Coach: গৌতম গম্ভীর নন, আসন্ন এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। এশিয়াডে ভারতকে সোনা ধরে রাখার দেওয়ার দায়িত্ব থাকল লক্ষ্মণের ওপরেই। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বসছে মেগা এই প্রতিযোগিতার আসর।

VVS Laxman Team India Coach: গৌতম গম্ভীর নন, আসন্ন এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। এশিয়াডে ভারতকে সোনা ধরে রাখার দেওয়ার দায়িত্ব থাকল লক্ষ্মণের ওপরেই। জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বসতে চলেছে মেগা এই প্রতিযোগিতার আসর। এশিয়াডে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। এশিয়ান গেমসের এই সংস্করণেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে মূল ইভেন্ট হিসেবে ক্রিকেটকে রাখা হয়েছে। গতবারের সোনা জয়ী ভারতীয় ক্রিকেট দল এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে। সোনা ধরে রাখার মিশনে BCCI-এর ‘সেন্টার অব এক্সিলেন্স’-এর প্রধান লক্ষ্মণের ওপরই ভরসা রাখল বোর্ড।

কেন থাকছেন না কোচ গম্ভীর

জাতীয় ক্রিকেট দলের নিয়মিত প্রধান কোচ গৌতম গম্ভীর এই সফরে ভারতীয় দলের সঙ্গে থাকতে পারছেন না। এর প্রধাণ কারণ একই সময়ে দেশের মাটিতে ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে নামবে ভারত। ফলে গম্ভীর সেই সিরিজের জন্যই সিনিয়র মূল দলের দায়িত্বে থাকবেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই বিসিসিআই এই 'স্প্লিট-কোচিং' মডেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

লক্ষ্মণের সঙ্গে থাকছেন কানিতকর, সুনীল জোশী

হেড কোচ লক্ষ্মণের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে তাঁর সঙ্গে থাকছেন শক্তিশালী এক কোচিং প্যানেল। ব্যাটিং কোচ পদে দেখা যাবে প্রাক্তন ব্যাটার হৃষিকেশ কানিতকরকে। পাশাপাশি স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সুনীল জোশী। কোনো বহুজাতিক প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রধান কোচের হটসিটে বসা লক্ষ্মণের জন্য নতুন বিষয় নয়। এর আগে ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও তাঁর প্রশিক্ষণেই সোনা জিতেছিল ভারত। সেই আসরের রোমাঞ্চকর ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সেরা হয়েছিল 'মেন ইন ব্লু'। এ ছাড়া জাতীয় দলের হয়ে একাধিক দ্বিপাক্ষিক সফরেও অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে লক্ষ্মণকে। এবার এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকছেন বুমরা, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং-রা। সঙ্গে থাকছে বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীও।

কোচ লক্ষ্মণের সফলতা

সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তাঁর কোচিংয়েই খেলেছিল ভারতীয় দল। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবার এশিয়ান গেমসে নামছে ভারত। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত চলবে ক্রিকেট ইভেন্টগুলো। খেলোয়াড় হিসেবে ভারতীয় ক্রিকেটকে বহু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া লক্ষ্মণের কোচিং অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। বিশেষ করে সেন্টার অব এক্সিলেন্সের প্রধান হিসেবে উঠতি তরুণ প্রতিভাদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার ম্যাচের সময়সূচি

কোয়ার্টার ফাইনাল:

২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩০ (ভারতীয় সময়) —

প্রতিপক্ষ: গ্রুপ 'এ'-এর রানার্স-আপ দল।

সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে):

১ অক্টোবর ২০২৬, সকাল ৫:৩০ বা ১০:৩০ (ভারতীয় সময়)।

ফাইনাল / ব্রোঞ্জ পদক ম্যাচ (যোগ্যতা অর্জন সাপেক্ষে): ৩ অক্টোবর ২০২৬,

ব্রোঞ্জ ম্যাচ সকাল ৫:৩০ ও সোনা জয়ের ম্যাচ ফাইনাল সকাল ১০:৩০ (ভারতীয় সময়)।

ভারতীয় পুরুষ ক্রিকেট স্কোয়াড

অধিনায়ক: শ্রেয়াস আইয়ার। টপ অর্ডার: অভিষেক শর্মা, তিলক বর্মা, বৈভব সূর্যবংশী। উইকেটকিপার: সংজু স্যামসন, ঈশান কিষাণ। পেসার অলরাউন্ডার-শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি। স্পিনার অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। পেসার: জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, স্পেশালিস্ট স্পিনার- বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই। প্রধান কোচ: ভিভিএস লক্ষ্মণ

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
India U-17 Football Team: অনূর্ধ্ব-১৭ ভারতের জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত করা হল প্রাক্তন তারকা মেহরাজউদ্দিন ওয়াডুকে