West Bengal Sports Budget: ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য বাজেটে! তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি, মোহন-ইস্টকে বিশেষ অনুদান

Published : Jun 22, 2026, 05:18 PM IST
West Bengal Sports Budget

সংক্ষিপ্ত

West Bengal Sports Budget:  ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার, বিধানসভায় বাজেট পেশ করার সময় তিনি জানান, কলকাতার তিন প্রধান সহ মোট পাঁচটি ক্লাবকে রাজ্য সরকারের তরফ থেকে ১ কোটি টাকা করে অনুদান দেওয়া হবে। অর্থাৎ, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং এই অনুদান পাচ্ছে। 

West Bengal Sports Budget: ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য বাজেটে। ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (West Bengal sports budget 2026)। সোমবার, বিধানসভায় বাজেট পেশ করার সময় তিনি জানান, কলকাতার তিন প্রধান সহ মোট পাঁচটি ক্লাবকে রাজ্য সরকারের তরফ থেকে ১ কোটি টাকা করে অনুদান দেওয়া হবে (budget west bengal 2026)। 

অর্থাৎ, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং এই অনুদান পাচ্ছে। সেইসঙ্গে, আরও দুটি ক্লাব এই তালিকায় রয়েছে। তবে ডায়মন্ডহারবার এফসি এমনিতেই একাধিক সমস্যায় জর্জরিত। তবে তারা আবার আই লিগ চ্যাম্পিয়ন।কিন্তু নানা জটিলতায় আদৌ তারা আইএসএল খেলতে পারবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। তারা না খেললে সেই অনুদান ডায়মন্ডহারবার পাবেনা। কিন্তু খেললে পাবে। 

ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য বাজেটে!

আর যদি ডায়মন্ডহারবার এফসি নাম তুলে নেয় টুর্নামেন্ট থেকে, তাহলে সেই জায়গায় খেলবে মহমেডান। সেক্ষেত্রে সাদাকালো ব্রিগেড অনুদান পাবে। কারণ, ডায়মন্ডহারবার নাম তুলে নিলে সাধারণত আই লিগের রানার্স দলের কাছে সুযোগ চলে আসবে। কিন্তু ইতিমধ্যেই আই লিগের রানার্স আপ দল শিলং লাজং এফসি জানিয়ে দিয়েছে যে, আইএসএল খেলার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। অতএব, হয় ডায়মন্ডহারবার নাহলে মহামেডান আইএসএল খেলতে নামবে এবং এই অনুদান পাবে। 

 

 

অন্যদিকে, বাংলার আরেকটি ক্লাব ইউনাইটেড স্পোর্টস আই লিগে খেলার সুবাদে সরকারি অনুদান পাবে। উল্লেখ্য, রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, রাজ্যের বুকে তৈরি করা হবে স্পোর্টস ইউনিভার্সিটি। পাশাপাশি উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে।

মোহন-ইস্টকে বিশেষ অনুদান

সেইসঙ্গে, পশ্চিমবঙ্গে চালু হবে 'খেলো ইন্ডিয়া' প্রোজেক্ট। মোট ৫ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হবে একটি মিনি ইন্ডোর স্টেডিয়াম। অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং, কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স চালু হবে নতুন স্পোর্টস ইউনিভার্সিটিতে। সেই কারণেই, বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও এই আর্থিক বছরে রাজ্যের মোট ১০০টি স্টেডিয়ামের কাজ হাতে নেবে সরকার এবং বিভিন্ন জেলায় বর্তমানে অবস্থিত স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ করা হবে বলে জানা গেছে। এমনকি, কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামেরও সংস্কার এবং উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: "মেসির ধারেকাছে কেউ নেই, ও অন্য গ্রহের প্রাণী!" বিশ্বকাপজয়ী তারকা বললেন, 'এলএম১০' সেরার সেরা
Egypt vs New Zealand: বিশ্বকাপের মঞ্চে ইজিপ্টের ঐতিহাসিক জয়, সালাহর গোলে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল তারা