World Cup 2026 Attendance Record: পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত, রেকর্ড সংখ্যক দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন। সেই অঙ্কটা কিন্তু আগের সমত রেকর্ডকে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। এই তথ্য দিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিজেই।
টানটান উত্তেজনার সব হাড্ডাহাড্ডি ম্যাচ। অসাধারণ এবং ক্ষিপ্র গোলকিপিং। অনবদ্য চোখধাঁধানো গোল। ফুটবল বিশ্বকাপ ২০২৬ রীতিমতো জমে উঠেছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেগা ইভেন্টকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা (World Cup 2026 attendance record)। মন্ত্রমুগ্ধের মতো খেলা উপভোগ করছেন তারা। প্রত্যেকটি স্টেডিয়ামে রেকর্ড পরিমাণ দর্শক ভিড় জমাচ্ছেন। কার্যত, কানায় কানায় পূর্ণ গ্যালারি এবং চিৎকারের সামনেই নিজেদের মেলে ধরছেন বিভিন্ন দেশের ফুটবলাররা। ফলে, এই কথা বলাই যায় যে, সফলভাবেই ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা-কানাডা-মেক্সিকো।
24
সবমিলিয়ে কত দর্শক খেলা দেখলেন এখনও অবধি?
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত, রেকর্ড সংখ্যক দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন। সেই অঙ্কটা কিন্তু আগের সমত রেকর্ডকে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। এই তথ্য দিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিজেই। ডেটা বলছে, এখনও অবধি যে কটি ম্যাচ বিভিন্ন মাঠে খেলা হয়েছে, সবমিলিয়ে ৩৬,০৫,৩৫৭ জন দর্শক সেই ম্যাচগুলি দেখেছেন। অর্থাৎ, এই মেগা প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক দর্শক সমাগম হওয়া টুর্নামেন্ট হল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ (World Cup 2026 spectators)।
34
কী জানালেন ফিফা প্রেসিডেন্ট?
এই বিষয়টি তুলে ধরে নিজের ইন্সটাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, “৩৬,০৫,৩৫৭ জন দর্শক। ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক দর্শক-সমাগম হওয়া টুর্নামেন্ট! এটি আসলে এই সুন্দর খেলার প্রতি সমর্থকদের ভালোবাসার এবং মানুষকে একত্রিত করে আনন্দ উদযাপন। আবেগের অংশীদার হওয়ার ক্ষেত্রে ফুটবলের অসামান্য ক্ষমতারই একটি প্রকৃত প্রতিফলন।"
ইনফান্তিনোর কথায়, “স্টেডিয়ামের ভিতর এবং আমাদের ১৬টি চমৎকার আয়োজক শহরে যে দৃশ্যপট তৈরি হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। বিশ্বের নানা প্রান্ত থেকে এসে এই বিশ্বকাপকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেরা মুহূর্তগুলো আসা এখনো বাকি এবং আমরা আরও অনেক রেকর্ড গড়ব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষ যেন আনন্দ উপভোগ করতে থাকে এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরি করে।" অর্থাৎ, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে এবার তারকাদের সঙ্গে মাঠে আসা দর্শকরাও ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেললেন।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.