
World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup 2026 Final) মঞ্চে বিতর্কে জড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। লিওনেল মেসিদের হারিয়ে স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে তোলার ঐতিহাসিক মুহূর্তেই তৈরি হল অপ্রত্যাশিত বিতর্ক। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইয়ামাল, কুকুরেয়া-রা পোডিয়ামে উঠে চ্যাম্পিয়ন দলের ট্রফি উঁচিয়ে ধরার ঠিক আগে মঞ্চে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। স্পেনের ফুটবলাররা যখন ঐতিহ্যবাহী ট্রফি লিফটের জন্য একত্রিত হচ্ছিলেন, তখন মঞ্চের সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রচারকারী ক্যামেরার ফ্রেমেও তিনি স্পষ্টভাবে দেখা যাচ্ছিলেন। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, এই সময় অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের সরে গিয়ে শুধুমাত্র ফুটবলারদের জন্য জায়গা করে দেওয়ার কথা থাকলেও, অভিযোগ ট্রাম্প সেই মুহূর্তে সরে দাঁড়াননি।
এর ফলে ট্রফি তোলার গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরার ফ্রেমে বাধা তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি প্রায় দৌড়ে ট্রাম্পের কাছে পৌঁছে তাঁকে সরে যাওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে তাঁকে হাত ধরে মূল ফ্রেমের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। কিছুক্ষণ পর ট্রাম্প সরে দাঁড়ালে স্পেনের ফুটবলাররা নির্বিঘ্নে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। এরপরই শুরু হয় স্পেন ফুটবলারদের বিশ্বকাপ জয়ের বিজয় উদ্যাপন। মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি টেলিভিশনের কোটি কোটি দর্শকও এই অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী থাকেন।
দেখুন ভিডিও
🟥 As expected... Trump refused to get out of the frame when Spain did the traditional World Cup Trophy lift.
FIFA President Gianni Infantino had to literally run over and attempt to physically drag him away, so that the Spanish Champions could have their special moment.
What… pic.twitter.com/nbG0NH4I2D— Fun Tom 🇨🇦 💂 (@funtomvids) July 19, 2026
মাঠে উপস্থিত দর্শকরা ট্রাম্পকে বিদ্রুপের শব্দ (বুয়িং) করতে থাকেন এবং টেলিভিশনের কোটি কোটি দর্শকও এই অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে বিজয়ীদের বিশেষ মুহূর্তে প্রোটোকল কতটা গুরুত্বপূর্ণ এবং অতিথিদের সেই নিয়ম মেনে চলা কতটা প্রয়োজন। আবার অনেকের মতে, এমন ঘটনা খেলোয়াড়দের ঐতিহাসিক সাফল্যের চেয়ে বিতর্ককেই বেশি সামনে এনে দেয়।