Yuvraj Samra Century: কানাডার ১৯ বছরের যুবরাজ সিংয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, টি২০ বিশ্বকাপে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হলেন সামরা

Published : Feb 17, 2026, 01:00 PM ISTUpdated : Feb 17, 2026, 01:02 PM IST
Yuvraj Samra

সংক্ষিপ্ত

Yuvraj Samra Century: মাত্র ১৯ বছর বয়েসে বিশ্বকাপে সেঞ্চুরি করে চমকে দিলেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার যুবরাজ সিং সামরা। সোমবার চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৬৫ বলে ১১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন কানাডার যুবরাজ সিং।

Yuvraj Samra Century: মাত্র ১৯ বছর বয়েসে বিশ্বকাপে সেঞ্চুরি করে চমকে দিলেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার যুবরাজ সিং সামরা। আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপে চমক দেখালেন ছোট দেশের ব্যাটাররা। সোমবার চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৬৫ বলে ১১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন কানাডার বাঁ হাতি ওপেনার ব্যাটার যুবরাজ সামরা। মাত্র ৫৮ বলে সেঞ্চুরি হাঁকান কানাডার যুবরাজ। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কনিষ্ঠতমম সেঞ্চুরিয়ান হওয়ার নজিরও এদিন গড়লেন যুবরাজ। এদিন চিপকে ৬টি ওভার বাউন্ডারি, ১১টি বাউন্ডারির চোখধাঁধানো ইনিংস খেললেন এক গাল দাড়ির যুবরাজ।

কীভাবে নাম রাখা হয় যুবরাজ সামরার

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের অন্ধ ভক্ত বলজিত সামরা তাঁর ছেলের নাম রেখেছিলেন যুবির নামে। সেই ছেলেই আজ একেবারে ইতিহাস গড়ল। যুবরাজের অবিশ্বাস্য ইনিংসে ভর করে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে কানাডা করল ১৭৩ রান। প্রথম তিনটি ম্য়াচে হেরে ইতিমধ্যেই বিদায় নিয়েছে কানাডা। এদিন সান্তনার ম্যাচে নেমে চমকে দিলেন ১৯ বছরের যুবরাজ।

দেখুন কীভাবে সেঞ্চুরি পেলেন যুবরাজ

 

 

১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড আছে কানাডার যুবরাজের

কানাডার হয়ে এখনও পর্যন্ত ৮টি ওয়ানডে, ১৯টি টি-২০ খেলেছেন যুবরাজ সামরা। তার মধ্যে বছর খানেক আগে বাহামাসের বিরুদ্ধে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম তিন ম্য়াচে তেমন কিছুই করতে পারেননি কাডার ওপেনার যুবরাজ। নেপালের বিরুদ্ধে ৭, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ ও ৫ রানে ইউএই-র বিরুদ্ধে আউট হয়েছিলেন। কিন্তু এদিন শক্তিশালী কিউই বোলিং লাইনআপের সামনে একেবারে বিস্ফোরক অবিশ্বাস্য ইনিংস খেললেন যুববাজ। কিউই বোলিংয়ের স্তম্ভ ম্যাট হেনরি, কেইল জেমিসনদের বলে রীতিমত তাণ্ডব করেন ১৯ বছরের এই তারকা ব্য়াটার।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: করমর্দনের অপেক্ষায় ছিলেন পাকিস্তানিরা, পাত্তাই দিল না ভারতীয় দল, ভাইরাল ভিডিও
Shami 8 Wicket Haul: রঞ্জির সেমিতে ইনিংসে আট উইকেট নিয়ে নির্বাচকদের হুঙ্কার শামির, লিড পেল বাংলা