UP Crime: রাতের খাবারে আলুর তরকারি দেওয়ায় স্ত্রীকে কামড়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে দিল স্বামী!

Published : Oct 15, 2026, 03:12 PM IST
UP Crime: রাতের খাবারে আলুর তরকারি দেওয়ায় স্ত্রীকে কামড়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে দিল স্বামী!

সংক্ষিপ্ত

UP Crime: রাতের খাবারে আলুর তরকারি দেওয়ায় রেগে আগুন স্বামী। রাগের মাথায় স্ত্রীকে যথেচ্ছ কামড়ানোর পর পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে।

UP Crime: রাতের খাবারে আলুর তরকারি দেওয়ায় রেগে আগুন স্বামী। রাগের মাথায় স্ত্রীকে যথেচ্ছ কামড়ানোর পর পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ-এর এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ওই মহিলা গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

ঠিক কী অভিযোগ উঠেছে?

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত ১২ অক্টোবর সন্ধ্যায় চৌরি থানার অন্তর্গত ডোমামপুর গ্রামে এই হাড়হিম করা ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ওম প্রকাশ বিশ্বকর্মা। ৪০ বছর বয়সী স্ত্রী প্রীতি বিশ্বকর্মাকে মারধরের পর থেকেই সে পলাতক। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সার্কেল অফিসার রাজীব কুমার সিং জানান, এই হামলায় প্রীতি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।

পুলিশের কথায়, ওইদিন সন্ধ্যায় ওম প্রকাশ তার স্ত্রীর কাছে খাবার চায়। কিন্তু প্রীতি যখন আলুর তরকারি নিয়ে আসেন, তখন ওম প্রকাশ রেগে গিয়ে জানতে চায় কেন সে এই রান্না করেছে। প্রীতি তাকে জানান যে, বাড়িতে যা ছিল তাই তিনি রান্না করেছেন। আর এতেই ওম প্রকাশের রাগ চরমে ওঠে।

অভিযোগ, এরপরই অভিযুক্ত স্বামী হিংস্র হয়ে ওঠে। স্ত্রীর শরীরের একাধিক জায়গায় কামড়ে দেওয়ার পর পাথর দিয়ে বারবার তার মাথায় আঘাত করে। সিং জানান, স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মায়ের এই অবস্থা দেখে দম্পতির ছেলেমেয়েরা চিৎকার শুরু করে। প্রতিবেশীরা ছুটে এসে প্রীতিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং পুলিশে খবর দেন।

আঘাত গুরুতর হওয়ায় ওই রাতেই প্রীতিকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সিং আরও জানান, বুধবার প্রীতির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) (খুনের চেষ্টা) এবং ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলা রুজু করেছে।

সার্কেল অফিসার জানিয়েছেন, অভিযুক্ত এখনও পলাতক। তাকে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA & Bonus: সরকারি কর্মীদের জন্য দিওয়ালি ধামাকা! ৩% ডিএ বৃদ্ধির সঙ্গে ৭০০০ টাকা পর্যন্ত বোনাস দেওয়ার তোড়জোড়
School Closed: প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, রাজ্যে আজ সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী