
Baghpat Shooting: দিওয়ালিতে গ্রামে ফেরায় হল কাল। রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তায় নিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিরাপত্তারক্ষী সৌরভ তোমর বচসার জেরে গুলিবিদ্ধ হন। উত্তর প্রদেশের বাগপত পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গোপালপুর খাদানা গ্রামের বাসিন্দা সোনু এবং ধীরজ গুলি চালায়। সেই গুলি একটি দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে সৌরভের গায়ে লাগে। লাঠির আঘাতে সৌরভের ভাইয়েরও মাথা ফেটে গিয়েছে। তিনিও আহত হন।
বর্তমানে দু'জনের অবস্থায় স্থিতিশীল। উত্তরপ্রদেশের মীরাটের একটি হাসপাতালে সৌরভের চিকিৎসা চলছে। বারৌত সার্কেলের সিও অংশু জৈন জানান, ৮ নভেম্বর রাত ১০টা নাগাদ গোপালপুর খাদানা গ্রামে সোনু এবং ধীরজ নামে দুই ব্যক্তি সৌরভ তোমর নামে একজনকে গুলি করে আহত করে। সৌরভের ভাই বিপিন তোমরকেও তারা লাঠি দিয়ে মাথায় মারে। খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।"
সৌরভের বাবা জনকরাজের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে। অভিযুক্তদের ধরতে তিনটি দল গঠন করা হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানান, "পরিবারের লোকজন আহতদের দ্রুত মীরাটের সুভারতী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁরা এখন বিপন্মুক্ত এবং সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা দায়ের করেছে। তিনটে পুলিশ দল গঠন করে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।"
এক্স (X) হ্যান্ডেলে বাগপত পুলিশ জানিয়েছে, “দেওয়ালে ধাক্কা খেয়ে গুলি ছিটকে অভিযোগকারীর ছেলে সৌরভের (রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তায় কর্মরত) গায়ে লাগে। লাঠির আঘাতে বিনীত নামে আরও এক যুবক আহত হন।” "খবর পেয়েই রামালা থানা এফআইআর দায়ের করেছে। সৌরভ মীরাটের হাসপাতালে চিকিৎসাধীন। দু'জনেই এখন স্থিতিশীল। বাবা জনকরাজের লিখিত অভিযোগের ভিত্তিতে রামালা থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের ধরতে তিনটে পুলিশ দল তল্লাশি চালাচ্ছে," বাগপত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।
#WATCH | Baghpat, Uttar Pradesh: CO, Baraut Circle, Anshu Jain says, "On the night of 8/11/2026, at approximately 10:00 PM, the police station received information that in the village of Gopalpur Khadana, two individuals—Sonu and Dheeraj—had shot and injured a local resident, Saurabh Tomar, and had also struck his brother, Vipin Tomar, on the head with a stick. Upon receiving this information, the local police immediately inspected the scene. It was learned that the family members had promptly taken the injured individuals to Subharti Hospital in Meerut. Doctors have stated that they are out of danger; they are currently undergoing treatment there. Acting swiftly, the police have registered a case against the two individuals under the relevant legal sections, based on a formal complaint filed by the complainant. Three police teams have been formed and are actively working to apprehend the suspects. They will be arrested soon, and the necessary legal proceedings will follow." (10.11)
(Source: Baghpat Police)
— ANI (@ANI) November 11, 2026