Uttar Pradesh News: মদ্যপানের জন্য জল আনতে আপত্তি! উত্তর প্রদেশে আত্মীয়ের হাতে চরম পরিণতি নাবালকের

Published : May 03, 2026, 10:23 AM IST
Canada School Shootout

সংক্ষিপ্ত

Uttar Pradesh Crime News: যোগীরাজ্যে অনুষ্ঠান বাড়িতে শ্যুটআউটের ঘটনা। মর্মান্তিক পরিণতি খুদে বাচ্চার। মদ খাওয়ার জন্য জল আনতে বলায় নাবালককে খুনের অভিযোগ উঠেছে। তারপর কী হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Uttar Pradesh Crime News: মদ খাওয়ার জন্য জল আনতে রাজি না হওয়ায় নয় বছরের নাবালকের সঙ্গে আত্মীয় যা করল তা জানলে শিউরে উঠবেন। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তর প্রদেশের কাশগঞ্জ জেলার সাহওয়ার থানার যুক্তগঞ্জ গ্রামে। ওই গ্রামেরই একটি অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল ওই বছর নয়ের খুদে নাবালক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অনুষ্ঠান বাড়িতে সেই সময় বেশকিছু লোকজন মদ পান করছিলেন। মদ্য পান করার জন্য জল চাওয়া হয়েছিল। আর তা দিতে ওই নাবালক রাজি না হওয়ায় রাগের বশে তাকে পরপর গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগের তির খোদ আত্মীয়ের বিরুদ্ধেই।

ঠিক কী ঘটনা ঘটেছিল যোগীরাজ্যের অনুষ্ঠান বাড়িতে?

নিহত শিশুর কাকা অনুজের বয়ান অনুযায়ী, ঘটনার দিন জাসবীর গোলার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে যে, অনুষ্ঠান চলাকালীন জাসবীরের আত্মীয় ধনেশ যাদব (সুখবীর যাদব-এর পুত্র) মদ্যপান করছিলেন। সেই সময় তিনি শিশুটিকে তাঁর জন্য জল নিয়ে আসতে বলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ওই নাবালককে জল আনার নির্দেশ দেয়। কিন্তু ছেলেটি তা করতে অস্বীকার করায় মেজাজ হারিয়ে ফেলে অভিযুক্ত। বচসা চলাকালীন আচমকাই নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে নাবালকের পেট লক্ষ্য করে গুলি চালায় সে।

গুলির শব্দে বিয়ের মণ্ডপে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বিষাদে ঢেকে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কাসগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আলিগড় মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু:- 

শনিবার চিকিৎসাধীন থাকাকালীন ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে শুরু হয়েছে ঘটনার তদন্ত। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Betting Tragedy: আইপিএলে বেটিংয়ে হেরে ১১ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, বড় আর্থিক ক্ষতির কথা সুইসাইড নোটে
UP Heatwave: তীব্র গরমের আশঙ্কা, পানীয় জল-সেচ নিয়ে কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের