5G Smartphones Under 10000: ১০ হাজারের কমে সেরা 5G স্মার্টফোন কোনগুলি? রইল সেরা ৫টি মডেলের তালিকা

Published : Jul 06, 2026, 08:09 PM IST

5G Smartphones Under 10000: ভারতে ১০,০০০ টাকার কমে ভালো ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি-সহ সেরা ৫টি 5G ফোনের তালিকা দেখে নিন। দামে কম হলেও মানে কিন্তু বেশ ভালো। 

PREV
16
সেরা ৫টি 5G ফোনের তালিকা

ভারতে BSNL ছাড়া প্রায় সব টেলিকম কোম্পানিই 5G পরিষেবা দিচ্ছে। তাই স্মার্টফোন কোম্পানিগুলোও সাধারণ মানুষের বাজেটের কথা ভেবে ১০,০০০ টাকার মধ্যে সেরা 5G স্মার্টফোনগুলি বাজারে আনছে। দেখে নিন, কম বাজেটে ভালো পারফরম্যান্স, ডিসপ্লে ও 5G স্পিডযুক্ত সেরা ৫টি স্মার্টফোনের তালিকা।

26
মোটো জি৩৫ ৫জি (Moto G35 5G)

কম বাজেটের মধ্যে Moto G35 5G ফোনটি অনেকেরই পছন্দ। এটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির FHD+ LCD স্ক্রিন এবং ১২০Hz রিফ্রেশ রেট। ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।

36
স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি (Samsung Galaxy M06 5G)

ভারতের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং। তাদের Galaxy M06 5G মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে। মডেলটিতে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে। এই ফোনটির দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু।

46
পোকো সি৭৫ ৫জি (POCO C75 5G)

বাজেট ক্রেতাদের জন্য Poco C75 5G একটি দারুণ মডেল। এটিতে ৬.৬ ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন এবং ১২০Hz রিফ্রেশ রেট রয়েছে। ক্যামেরা হিসেবে ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর দাম শুরু হচ্ছে ৮,২৯৯ টাকা থেকে।

56
ওপ্পো এ৩এক্স ৫জি (Oppo A3X 5G)
ভারতীয় কোম্পানি লাভার Lava Storm Lite 5G মডেলে রয়েছে একটি .৬৭-ইঞ্চির ৯০Hz ফাস্ট LCD ডিসপ্লে। ফোনটি সহজে চালানোর জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ (Dimensity 6300) 5G প্রসেসর দেওয়া হয়েছে। এতে একটি দীর্ঘস্থায়ী ৫১০০mAh ব্যাটারি রয়েছে। ওপ্পো এ৩এক্স ৫জি মডেলটির দাম ৯,১৯৯ টাকা।
66
লাভা স্টর্ম লাইট ৫জি (Lava Storm Lite 5G)

ভারতীয় কোম্পানি লাভার Lava Storm Lite 5G ফোনটিতে রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০mAh ব্যাটারি রয়েছে। ফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটির দাম ৭,৯৯৯ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories