- Home
- Technology
- Smartphones Under 30000: ৩০ হাজারের মধ্যে সেরা ফোন! এই চারটি মডেল আপনার জন্য ফাটাফাটি হতে পারে?
Smartphones Under 30000: ৩০ হাজারের মধ্যে সেরা ফোন! এই চারটি মডেল আপনার জন্য ফাটাফাটি হতে পারে?
Smartphones Under 30000: ৩০,০০০ টাকার বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? পারফরম্যান্স, ব্যাটারি এবং ক্যামেরার দিক দিয়ে কয়েকটি মডেল এখন গ্রাহকদের বেশ ভালোই নজর কাড়ছে।

৩০ হাজারের মধ্যে সেরা ফোন কোনগুলি?
বিগত কয়েক মাস ধরে ভারতের স্মার্টফোন বাজারে মেমোরি এবং স্টোরেজ চিপের দাম বাড়ছে ক্রমশই। তার প্রভাব মিড-রেঞ্জ ফোনেও দেখা যাচ্ছে। তাই ৩০,০০০ টাকার মধ্যে ভালো ফোন পাওয়া বেশ কঠিন হলেও, পারফরম্যান্স, ব্যাটারি এবং আধুনিক ফিচারের দিক দিয়ে সেরা কিছু মডেল গ্রাহকদের মন জয় করে ফেলেছে।

সেরা স্মার্টফোনের তালিকা
যারা রোজকার জীবনে সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, অফিসের কাজ বা মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য OnePlus Nord CE6 Lite একটি নির্ভরযোগ্য ফোন। এটির বড় স্ক্রিন, উজ্জ্বল ডিসপ্লে, মজবুত ডিজাইন এবং দ্রুত প্রসেসর এটিকে আরও বেশি স্পেশ্যাল করে তুলেছে। গেমিংয়ের ক্ষেত্রেও এটি একটি ব্যালান্সড পারফরম্যান্স দেয়।
স্পিড ও গেমিং যাদের পছন্দ
যারা ফোন অনেক বেশি ব্যবহার করেন এবং হাই-পারফরম্যান্স চান, তাদের তালিকায় Poco X7 Pro উপরের দিকেই থাকবে। শক্তিশালী চিপসেট, উন্নত মানের AMOLED স্ক্রিন, ফাস্ট চার্জিং এবং বড় ব্যাটারি এর প্রধান আকর্ষণ। বিশেষ করে গেমিং এবং ভারী কাজের জন্য এই মডেলটি সেরা অপশন হয়ে উঠতে পারে।
ব্যাটারি লাইফে এগিয়ে থাকা মডেল
বারবার চার্জার খোঁজার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চাইলে iQOO Z11x এবং Realme P4 Power আপনার জন্য সেরা বিকল্প। এই মডেলগুলির বিশেষত্ব হল বড় ব্যাটারি, সুপার-ফাস্ট চার্জিং এবং জল-ধুলো প্রতিরোধের ক্ষমতা। বিশেষ করে Realme P4 Power-এর বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের নিশ্চয়তা দেয়।
আপনার জন্য কোন মডেলটি সেরা?
একজনের জন্য যেটা সেরা ফোন, তা আপনার জন্য সেরা নাও হতে পারে। ফোন কেনার আগে ঠিক করতে হবে যে, আপনার অগ্রাধিকার আসলে কী? দৈনন্দিন ব্যবহার, গেমিং, ক্যামেরা নাকি ব্যাটারি? নিজের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিলে ৩০,০০০ টাকার বাজেটে আপনি সেরা ফোনটিই পেতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

