Aadhaar Lock হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে আধার নম্বরকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে রাখা যায়। আধার লক করা থাকলে UID ব্যবহার করে authentication করা যায় না। UIDAI-এর তথ্য অনুযায়ী, এই অবস্থায় বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক এবং OTP-ভিত্তিক authentication-ও বন্ধ থাকে। অর্থাৎ, আপনি যখন আধার ব্যবহার করছেন না, তখন সেটি লক করে রাখলে আধার নম্বরের মাধ্যমে অননুমোদিত authentication-এর ঝুঁকি কমানো যায়।