Affordable Smartphone: মাত্র ৭,৯৯৯ টাকায় নতুন স্মার্টফোন! ডিসপ্লে এবং ক্যামেরা দেখলে চমকে যাবেন

Published : Apr 04, 2026, 10:46 AM IST

Affordable Smartphone: Lava ভারতে তাদের নতুন Bold N2 Pro মডেলটি লঞ্চ করেছে, যার দাম মাত্র ৭,৯৯৯ টাকা। এই বাজেট স্মার্টফোনে ১২০ Hz ডিসপ্লে, ৫০ এমপি ক্যামেরা এবং ১২৮ জিবি স্টোরেজের মতো প্রিমিয়াম ফিচার রয়েছে।

PREV
16
মন কাড়া ডিজাইন!

ভারতে কম দামে ভালো ফিচার দেওয়া ফোনের বাজারে Lava নিয়ে এল তাদের নতুন মডেল Bold N2 Pro। মাত্র ৭,৯৯৯ টাকায় এই ফোনে একাধিক প্রিমিয়াম ফিচার রয়েছে। ফলে, বাজেট স্মার্টফোনের বাজারে এটি বেশ নজর কেড়েছে।

26
বড় ডিসপ্লে + সুপার স্মুথ অভিজ্ঞতা

এই ফোনের বড় ডিসপ্লে এবং মসৃণ অভিজ্ঞতা এককথায় দারুণ। এটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এর ফলে, স্ক্রোলিং বা ভিডিও দেখার সময় খুব মসৃণ অনুভূতি পাওয়া যায়। গেম খেলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়েও এই স্মুথনেস আপনার ভালো লাগবে।

36
Lava Bold N2 Pro ফোনের পারফরম্যান্স

Lava Bold N2 Pro ফোনের পারফরম্যান্স বেশ ভালো। Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর থাকায় রোজকার কাজ ভালোভাবেই চলে। WhatsApp, YouTube, Instagram-এর মতো অ্যাপগুলি মসৃণভাবে কাজ করে। তবে খুব ভারী বা হাই-গ্রাফিক্স গেম খেলার জন্য এটি একেবারেই উপযুক্ত নয়।

46
Lava Bold N2 Pro ক্যামেরা ফিচার

এই Lava Bold N2 Pro ফোনে রয়েছে ৫০ এমপি প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি সেলফি ক্যামেরা। এই দামে ৫০ এমপি ক্যামেরা পাওয়া একটি বড় সুবিধা। সাধারণ ছবি বা সেলফি তোলার জন্য এটি বেশ ভালো কোয়ালিটি দেবে।

56
ব্যাটারি এবং চার্জিং-এর ফিচার

এই স্মার্টফোনে রয়েছে 5000mAh-এর বড় ব্যাটারি। ফলে, একবার চার্জ দিলে সারাদিন অনায়াসে ফোন চলবে। সঙ্গে 18W ফাস্ট চার্জিং থাকায় ফোন দ্রুত চার্জ হয়। এই ফোনে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যা ৮,০০০ টাকার কমে একটি দারুণ ব্যাপার। এককথায় বলতে গেলে, দারুণ সস্তা। 

66
অন্যান্য ফিচার কী কী থাকছে?

Lava Bold N2 Pro ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে। IP54 ডাস্ট ও স্প্ল্যাশ প্রোটেকশন থাকায় এটি হালকা ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষিত। ভারতে ফোনটির দাম ৭,৯৯৯ টাকা। ৬ এপ্রিল থেকে Flipkart-এ ফোনটির বিক্রি শুরু হবে। যারা খুব একটা বেশি গেম খেলেন না, তাদের রোজকার ব্যবহারের জন্য এটি একটি আদর্শ বাজেট স্মার্টফোন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories