Samsung Galaxy F70e: মাত্র ১৫ হাজার টাকায় হবে বাজিমাৎ! এতো সুন্দর ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি?

Published : Apr 03, 2026, 11:48 AM IST

Samsung Galaxy F70e: যারা কম দামে ভালো ফিচার-সহ একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং একটি দুর্দান্ত ফোন লঞ্চ করেছে। Galaxy F70e নামের এই 5G স্মার্টফোনে কোম্পানিটি বেশ কিছু আকর্ষণীয় ফিচার সহ বাজার এসেছে।

PREV
15
অসাধারণ ডিসপ্লে এবং স্মুথ স্ক্রোলিং

স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি স্মার্টফোনটির দাম প্রায় ১৫,৯৯৮ টাকা। অ্যামাজনে এটির উপর বেশ কিছু অফারও পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ PLS LCD ডিসপ্লে, যা ১২০ Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা বেশ স্মুথ হবে। হাই ব্রাইটনেস মোড থাকায় বেশি আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়।

25
শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর
এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি দৈনন্দিন কাজ এবং মাল্টিটাস্কিং সহজেই সামলাতে পারে। ফোনটিতে ৬জিবি র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক অ্যাপ চালালেও ল্যাগ করার সম্ভাবনা কম। এছাড়া, ছবি ও ভিডিও স্টোর করার জন্য এতে ১২৮জিবি স্টোরেজ রয়েছে।
35
দুর্দান্ত পাওয়ার এবং ৬০০০ mAh ব্যাটারি

এই স্মার্টফোনটির প্রধান আকর্ষণ হল এর ৬০০০ mAh ব্যাটারি। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি একবার চার্জ দিলে ২ দিন পর্যন্ত চলতে পারে। এটির সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ফোনটি দ্রুত চার্জ হয়ে যায়। যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি বড় প্লাস পয়েন্ট।

45
৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ
স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি-তে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে স্পষ্ট ছবি তোলা যায়। সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
55
আকর্ষণীয় ডিজাইন এবং লেদার ফিনিশ

ফোনটি লাইমলাইট গ্রিন রঙে বেশ আকর্ষণীয় দেখতে। হ্যান্ডসেটটিট পিছনের অংশে লেদারের মতো ফিনিশ থাকায় ফোনটিকে বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। সুরক্ষার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP54 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের মতো ফিচার রয়েছে। স্যামসাং এই ফোনে ৬ বছর পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories