আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল দিয়ে আপনি খুব সহজেই জীবন্ত ছবি বানিয়ে ফেলতে পারবেন। আধুনিক AI টুলগুলি যথেষ্ট আপডেটেড। তাদের মধ্যে বিগ প্লেয়াররা হল ChatGPT (DALL-E 3), গুগলের Gemini এবং ইলন মাস্কের Grok। চলছে জোর টক্কর। OpenAI-এর ChatGPT তার DALL-E 3 টেকনোলজির মাধ্যমে খুব জটিল কম্যান্ডও (Prompts) সহজে বুঝতে পারে এবং সেই বুঝে ছবি তৈরি করতে সক্ষম। আপনি একটা গল্প বলে ছবি আঁকতে বললে, তার ছোট ছোট ডিটেলসও ফুটিয়ে তোলে আপনার সামনে। এটির সবচেয়ে বড় সুবিধা হল, অ্যাপ্লিকেশনটি খুবই ইউজার-ফ্রেন্ডলি। তবে মানুষের হাত বা আঙুল আঁকার ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়ে গেছে।
24
Gemini' অন্য AI- টুলগুলির তুলনায় অনেক দ্রুত
গুগলের 'Gemini' অন্য AI- টুলগুলির তুলনায় অনেক দ্রুত ছবি তৈরি করতে পারে। গুগল সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকায় এটি লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী ছবি বানাতে ওস্তাদ। বিশেষ করে, প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের মুখ একেবারে জীবন্ত (Photorealistic) ফুটিয়ে তোলে Gemini। তবে কখনও কখনও এটির সেফটি ফিল্টারগুলো এতটাই কড়া থাকে যে, সাধারণ ছবি তৈরির অনুরোধও কঠিন হয়ে পড়ে।
34
ইলন মাস্কের X (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের 'Grok'
ইলন মাস্কের X (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের 'Grok' বাকিদের থেকে একেবারে আলাদা। অন্য AI-গুলির মতো এটিতে অত কড়া বিধিনিষেধ নেই। তাই Grok বেশ সাহসী (Bold) এবং বাস্তবসম্মত ছবি তৈরি করে। বিশেষ করে রাজনৈতিক স্যাটায়ার বা বিখ্যাতদের ক্যারিকেচার বানাতে এটির জুড়ি মেলা ভার। তবে মাঝে মাঝে বিতর্কিত ছবি তৈরি করে ফেলায় সমালোচনাও হয়।
এই তিনটে AI টুলের মধ্যে কোনটা সেরা, তা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর। আপনি যদি ক্রিয়েটিভ ডিজাইনার হন, তাহলে ChatGPT আপনার জন্য সেরা। আবার খুব দ্রুত ও জীবন্ত ছবি চাইলে Gemini ব্যবহার করতে পারেন। আর যদি কোনও বিধিনিষেধ ছাড়া স্বাধীনভাবে ছবি বানাতে চান, তাহলে Grok আপনার পছন্দ হতে পারে। সবমিলিয়ে, এই AI যুদ্ধ মানুষের সৃজনশীলতাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে, এতে কোনও সন্দেহ নেই।