OnePlus Nord 6: বিশ্বকে চমকে দেবে 'সিলিকন-কার্বন' ব্যাটারি! ফোনের ফিচার কী কী রয়েছে?

Published : Mar 21, 2026, 11:06 AM IST

OnePlus Nord 6: বাজারে আসছে ওয়ান প্লাস নর্ড ৬। শোনা যাচ্ছে, এই হ্যান্ডসেটটিতে থাকবে 9000mAh ব্যাটারি এবং সুপার ফাস্ট চার্জিং-এর সুবিধা। ফোনটির দাম এবং ফিচার সমন্ধে জেনে নেওয়া যাক। 

PREV
14
9000mAh ব্যাটারি

ভারতের স্মার্টফোনের বাজারে 'মিড-রেঞ্জ কিং' হিসেবে পরিচিত OnePlus। এবার তারা তাদের নতুন ফোন OnePlus Nord 6 বাজারে আনার জন্য তৈরি। সম্প্রতি ফোনটির প্রথম টিজার সামনে আসতেই ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।.শোনা যাচ্ছে, এই ফোনে 9000mAh-এর শক্তিশালী ব্যাটারি থাকবে। একবার চার্জ দিলে ফোনটি ৩-৪ দিন পর্যন্ত চলবে। সেইজন্য OnePlus নতুন 'সিলিকন-কার্বন' ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করেছে বলে মনে করা হচ্ছে।

24
বিদ্যুৎ গতির চার্জিং এবং ডিসপ্লে

এত বড় ব্যাটারি চার্জ করার জন্য OnePlus সম্ভবত 100W বা 120W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেবে। ফোনটিতে থাকবে ৬.৭ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। 144Hz রিফ্রেশ রেটের কারণে গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হবে দুর্দান্ত।

34
থাকছে নতুন চিপসেট এবং ক্যামেরা

OnePlus Nord 6 মডেলে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হতে পারে। তার ফলে, মাল্টি-টাস্কিং এবং AI পারফরম্যান্স খুব দ্রুত হবে। ক্যামেরার ক্ষেত্রে, এটিতে Sony সেন্সর-সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

44
সম্ভাব্য দাম এবং লঞ্চের তারিখ

আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ফোনটির দাম ৩২,০০০-৩৮,০০০ টাকার মধ্যে থাকতে পারে। শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং OnePlus-এর ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রাখলে, এটি বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories