
Airtel Insider: আপনার এয়ারটেল কানেকশন আপনাকে দেয় আরও বেশি: ₹30,000-এর বেশি মূল্যের এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ড জেনে নিন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং শপিং ডিল থেকে শুরু করে ভ্রমণ, খাওয়াদাওয়া ও বিনোদন, নামী ব্র্যান্ডের অফারগুলো এয়ারটেল ইনসাইডার (Airtel Insider) এক জায়গায় এনে দেয়। আপনার এয়ারটেল কানেকশন শুধু কানেক্টিভিটিই দেয় না, এয়ারটেল গ্রাহক হওয়াকে আরও লাভজনক করে তোলে। এয়ারটেল ইনসাইডার-এর মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ড এবং অভিজ্ঞতায় ৩০,০০০ টাকারও বেশি মূল্যের রিওয়ার্ড ও অফার পেতে পারেন। যা তারা প্রতিদিনের জীবনে ব্যবহার করে উপভোগ করতে পারেন।
এয়ারটেল ইনসাইডার-এর পিছনের ভাবনাটা সহজ: এয়ারটেল গ্রাহক হওয়ায় কানেক্টেড থাকার পাশাপাশি বাড়তি সুবিধাও পাওয়া উচিত।ডুওলিঙ্গোতে নতুন ভাষা শেখাই হোক, ক্রোমায় গ্যাজেট কেনাকাটাইহোক, সিনেপোলিসে সিনেমা দেখাই হোক, কিংবা পকেট এফএমে গান শোনা ও আরও অনেক কিছুই হোক, গ্রাহকরা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী, সুবিধা খুঁজে নিতে পারেন। বর্তমানে চালু থাকা সমস্ত অফার রিডিম করলে গ্রাহকেরা ৩০,০০০ টাকার বেশি মূল্যের রিওয়ার্ড পেতে পারেন। নতুন কিছু শেখা, গ্যাজেট আপগ্রেড করা, পরের ছুটির পরিকল্পনা করা কিংবা বাইরে খেতে যাওয়া, সবকিছুতেই এয়ারটেল ইনসাইডার গ্রাহকদের প্রতিদিনের খরচ থেকে আরও বেশি সুবিধা পাওয়ার নতুন নতুন উপায় দেয়।
শুরু করা খুব সহজ। যোগ্য এয়ারটেল মোবাইল ও এয়ারটেল হোম গ্রাহকরা এয়ারটেল অ্যাপ খুলে এয়ারটেল ইনসাইডার সেকশনে গিয়ে চালু থাকা অফারগুলো দেখতে পারেন। নিজেদের পছন্দের সুবিধাগুলি বেছে নিয়ে অফারের শর্ত অনুযায়ী, সেগুলো রিডিম করতে পারেন। এয়ারটেল ইনসাইডার আগে নামী ব্র্যান্ডগুলির সঙ্গে অংশীদারি করে গ্রাহকদের লিংকডইন প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ইজিডাইনার ওমেকমাইট্রিপ মেম্বারশিপের মতো সুবিধা দিয়েছে। গ্রাহকদের সঙ্গে সম্পর্কে বাড়তি মূল্যযোগ করার এটি এয়ারটেল-এর আরেকটি উপায়, যা এয়ারটেল-এর সঙ্গে কানেকশনকে একাধিক দিক থেকে লাভজনক করে তোলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।