মণিপুর থেকে আফ্রিকা, টানা ১০১ ঘণ্টা আকাশে! ৫৭০০ কিমি উড়ে নজির গড়ল ছোট্ট পাখি

Published : Nov 22, 2026, 01:52 PM IST

মাত্র ১৫০ গ্রামের একটি পাখি! অথচ তার কীর্তি অবাক করে দেবে আপনাকেও। কোনও বিরতি নেই, নেই বিশ্রাম নেওয়ার সুযোগ। একটানা ১০১ ঘণ্টা উড়ে প্রায় ৫৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আফ্রিকার সোমালিয়ায় পৌঁছে গেল একটি পরিযায়ী পাখি।

PREV
16

মাত্র ১৫০ গ্রামের একটি পাখি! অথচ তার কীর্তি অবাক করে দেবে আপনাকেও। কোনও বিরতি নেই, নেই বিশ্রাম নেওয়ার সুযোগ। একটানা ১০১ ঘণ্টা উড়ে প্রায় ৫৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আফ্রিকার সোমালিয়ায় পৌঁছে গেল একটি পরিযায়ী পাখি। তার নাম আলাং। মণিপুর থেকে শুরু হয়েছিল এই অসাধারণ যাত্রা।

26

পাখিটির নাম আমুর ফ্যালকন। শিকারি পাখির এই প্রজাতির ওজন সাধারণত ১৫০ গ্রামের কাছাকাছি। প্রতিবছর পূর্ব রাশিয়া, উত্তর-পূর্ব চিন এবং মঙ্গোলিয়ার প্রজনন ক্ষেত্র থেকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শীত কাটাতে পাড়ি দেয় তারা।

36

এই দীর্ঘ যাত্রাপথে উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও নাগাল্যান্ডে কিছুদিনের জন্য থামে আমুর ফ্যালকনের ঝাঁক। সেখানে পোকামাকড় খেয়ে দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য শক্তি সঞ্চয় করে তারা।

46

আলাংয়ের পাশাপাশি এই অভিযানে রয়েছে অপর একটি আমুর ফ্যালকন। তার নাম আপাপাং। স্যাটেলাইট ট্র্যাকিংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯৫ ঘণ্টায় প্রায় ৪১০০ কিলোমিটার উড়ে তখনও আরব সাগরের উপর দিয়ে উড়ছিল সে। দুটি পাখিই মণিপুরের তামেংলং জেলার একটি নির্দিষ্ট বিশ্রামস্থল থেকে যাত্রা শুরু করেছিল। তার আগে প্রায় ২৫ দিন সেখানে কাটিয়েছিল তারা।

56

এই দুই পাখির শরীরে লাগানো রয়েছে অত্যন্ত হালকা স্যাটেলাইট ট্রান্সমিটার। ২০২৫ সালের নভেম্বর মাসে Wildlife Institute of India (WII)-এর বিজ্ঞানীরা Manipur Amur Falcon Tracking Project-এর অধীনে এই ট্র্যাকিং ব্যবস্থা চালু করেন। এর সাহায্যে বিজ্ঞানীরা পাখিদের গতিপথ, উড়ানের সময় এবং যাত্রাপথের বিভিন্ন তথ্য জানতে পারছেন।

66

আমুর ফ্যালকনের এই অসাধারণ যাত্রা শুধু প্রকৃতির বিস্ময় নয়, বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্বও মনে করিয়ে দেয়। মণিপুরের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই পরিযায়ী পাখিদের ঐতিহ্যবাহী বিশ্রামস্থলগুলি সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories