Meta AI চশমার বিপদ! যৌন মিলন থেকে প্রাতঃক্রিয়া, সবই দেখতে পাচ্ছেন কেনিয়ার কর্মীরা

Published : Mar 05, 2026, 06:19 PM IST
Meta AI Glasses

সংক্ষিপ্ত

Meta AI Glasses: কেনিয়ার কর্মীরা দাবি করেছেন, তাঁরা এমন কিছু ক্লিপ দেখেছেন, যাতে দেখা যাচ্ছে যে লোকেরা টয়লেট যাচ্ছে, তাদের পোশাক খুলে ফেলেছে । একই সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়ার দৃশ্যও তারা দেখতে পাচ্ছে।  

সর্বনাশ! মেটা এআই স্মার্ট চশমার মধ্যে লুকিয়ে রয়েছে বিপদ। কারণ কেনিয়ার নাইরোবিতে হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা প্রযুক্তি কর্মীরা আপনার মেটা এআই চশমা ব্যবহার করে ফুটেজগুলি দেখছেন। মেটা রে - ব্যানস -এর ক্লিপগুলি, যার মধ্যে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, এই কর্মীরা ডেটা লিবেলিং-এর জন্য পর্যালোচনা ও করছেন। যা নতুন এআই মডেলগুলিকে প্রশিক্ষণের জন্য একটি বহুল ব্যবহৃত প্রি-প্রসেসিং পদক্ষেপ।

Meta AI চশমার বিপদ!

সুইডিশ সংবাদপত্র গোটেবর্গস-পোস্টেন ও সভেনস্কা ড্যাগব্লাডেটের এক প্রতিবেদন অনুসার, কেনিয়ার কর্মীরা দাবি করেছেন, তাঁরা এমন কিছু ক্লিপ দেখেছেন, যাতে দেখা যাচ্ছে যে লোকেরা টয়লেট যাচ্ছে, তাদের পোশাক খুলে ফেলেছে । একই সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়ার দৃশ্যও তারা দেখতে পাচ্ছে। এই ধরনের ফুটজগুলি প্রযুক্তি ঠিকাদার সামার কর্মীদের কাছে পাঠানো হয়েছে। এই কর্মীদের ডেটা অ্যানেটেটর হিসেবে নিযুক্ত করা হয়। যাদের ভিডিও পর্যালোচনা ও লেবের করার জন্য অর্থ প্রদান করা হয়।

কী কী দেখা যাচ্ছে?

কেনিয়ার একটি কর্মী জানিয়েছে, 'আমরা সবকিছুই দেখতে পাই। বসার ঘর থেকে শুরু করে নগ্ন দেশ পর্যন্ত। স্মার্ট চশমা দিয়ে যৌন দৃশ্য ধারণ করা হয়েছে। কেউ কেউ তা পরে যৌন মিলন করছে, তাও দেখা যাচ্ছে। কিছু ভিডিওতে আপনি কাউকে টয়লেটে যেতে বা পোশাক খুলে ফেলতে দেখতে পারবেন। আমার মনে হয় না তারা জানে কারণ যদি তারা জনত তাহলে তারা রেকর্ডিং করত না।'

কেনিয়ার এক কর্মী জানিয়েছেন, কিছু ফুটেজে চশমাধারীদের ভুলে ব্যাঙ্কের কার্ডও দেখা যাচ্ছে। আর সেই ক্লিপগুলি ফাঁস হয়ে গেলে বিশাল কেলেঙ্কারি শুরু হতে পারে। একজন কর্মচারী আরও বলেন, তারা দেখতে ও মন্তব্য করতে বাধ্য হচ্ছেন। না হলে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। কর্মীরা আরও জানিয়েছেন, তারা ব্যক্তিগত জীবনও দেখতে পাচ্ছেন, এটা খুবই অন্য়ায়।

মেটার নিয়ম ও শর্তাবলী

যদিও মেটা দাবি করে যে স্মার্ট চশমাগুলি গোপনীয়তার জন্যই ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের ডেটার নিয়ন্ত্রণে আছেন। জনপ্রিয় পণ্যটির একটি গোপনীয়তা নীতি অষ্টভাবে তুলে ধরেছে যে কীভাবে ডেটা ব্যবহার করা হয়।

 

চশমা জায়ান্ট EssilorLuxottica-এর সহযোগিতায় তৈরি, Meta ২০২৫ সালে তার AI চশমার সাত মিলিয়ন ইউনিট বিক্রি করেছে, এর আগে ২০২৩ এবং ২০২৪ সালে দুই মিলিয়ন স্মার্ট চশমা বিক্রি করেছিল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

AI in Indian Weddings: মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে এখন বিয়ের সমস্ত দায়িত্ব নিচ্ছে AI, সহজ করে তুলছে কাজ
Starlink India: সিম-টাওয়ার ছাড়াই চলবে ফোন? নেটওয়ার্ক ছাড়া দুর্গম এলাকাতেও মিলবে 5G পরিষেবা