Published : Mar 11, 2026, 03:05 PM ISTUpdated : Mar 11, 2026, 04:03 PM IST
Electricity Bill Payment: গরমকালে ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত? ভাবছেন কীভাবে কমাবেন? এসি, ফ্যান, ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সহজ এবং স্মার্ট টিপস জেনে নিন। যা আপনার ইলেকট্রিক বিল অনেকটাই কমিয়ে দিতে পারে।
গরমকাল আসা মানেই কাঠফাটা রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে ইলেকট্রিক বিল। এসি, ফ্যান, কুলার দিনরাত চলায় মাসের শেষে বিল দেখে পকেটে টান পড়ে মধ্যবিত্তের। তবে কিছু ছোট এবং স্মার্ট টিপস রয়েছে, যেগুলো ফলো করলেই এই খরচ অনেকটাই কমানো যেতে পারে। অনেকেই ভাবেন যে, এসি ১৮ ডিগ্রিতে চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে, কিন্তু এতে বিদ্যুৎ নষ্ট হয়। ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালানোই সবচেয়ে ভালো। তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালেই প্রায় ৬% বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন।
26
ঠান্ডা হাওয়া
এসির সঙ্গে মাঝারি গতিতে সিলিং ফ্যান চালালে ঠান্ডা হাওয়া ঘরের সব কোণে দ্রুত ছড়িয়ে পড়ে। তার ফলে, এসির উপর থেকে চাপ কমে যায় এবং বিদ্যুৎ বাঁচে। এছাড়াও প্রতি ১৫ দিন অন্তর এসির ফিল্টার পরিষ্কার করা খুব জরুরি। ফিল্টারে ময়লা জমলে মোটরের ওপর বেশি চাপ পড়ে, যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয় অনেকটা।
36
কীভাবে প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখবেন?
শুধু বিদ্যুতের উপর ভরসা না করে, কিছু সহজ কৌশল অবলম্বন করে ঘর প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে পারেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, জানলা বন্ধ রাখুন এবং পর্দা টেনে রাখুন। বিশেষ করে, গাঢ় রঙের পর্দা ব্যবহার করলে ঘরের ভিতর রোদ ঢুকতে পারে না। এরপর বিকেলে, জানলা খুলে দিলে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকবে। আপনি যদি বাড়ির উপরের তলায় থাকেন, তাহলে ছাদে সাদা রঙের 'কুল রুফ' (Reflective white paint) ব্যবহার করলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যাবে।
হ্যাঁ, এমনটাও হয়! টিভি, ল্যাপটপ চার্জার, মাইক্রোওয়েভ ওভেনের মতো অনেক ইলেক্ট্রনিক জিনিস রিমোটে অফ করলেও 'স্ট্যান্ড-বাই' মোডে বিদ্যুৎ খরচ করতে থাকে। তাই ব্যবহার না করার সময় এই ডিভাইসগুলির প্লাগ খুলে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
56
ফ্রিজকে গ্রীষ্মকালীন মোডে পরিবর্তন করা
ফ্রিজ দেওয়াল থেকে অন্তত ৬ ইঞ্চি দূরে রাখুন। তার ফলে, মোটরের উপর থেকে চাপ কমবে। ফ্রিজকে 'সামার মোডে' রাখুন, বারবার দরজা খুলবেন না এবং গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না। এই ছোট অভ্যাসগুলি বিদ্যুৎ খরচ অনেকটাই কমিয়ে দিতে পারে। পাশাপাশি বাড়ির পুরনো বাল্ব এবং টিউবলাইটের বদলে এলইডি (LED) বাল্ব ব্যবহার করলে আপনার বিল অনেকটাই কমে আসবে।
66
স্মার্ট টিপসগুলি মাথায় রাখুন
গরমকালে ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত দেন অনেকেই। তাই এসি, ফ্যান, ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে এই সহজ স্মার্ট টিপসগুলি মাথায় রাখুন।