META subscription plane: বিজ্ঞাপন নির্ভরতা কমাতে Facebook, Instagram ও WhatsApp-এর পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করল Meta। দেখুন এবার থেকে কত টাকা দিতে হবে।
বিজ্ঞাপন নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিল মেটা (Meta)। তাদের তিনটি প্রধান অ্যাপ — ফেসবুক ( Facebook),ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর জন্য পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করল টেক জায়ান্টটি। বিশ্বজুড়ে একযোগে এই পরিষেবা চালু হয়েছে।
211
মেটার ঘোষণা
Meta-র হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট Instagram-এ একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা করেন। তিনি জানান, ব্যবসা, কনটেন্ট ক্রিয়েটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের জন্যও ভবিষ্যতে আরও প্ল্যান আসছে।
311
দাম কত
Instagram Plus এবং Facebook Plus-এর মাসিক মূল্য ধার্য করা হয়েছে ৩.৯৯ ডলার। WhatsApp Plus-এর দাম তুলনামূলক কম — মাসে ২.৯৯ ডলার। প্রত্যেক পরিষেবা বাবদ ভারতে মাসে ৯৯টাকা দিতে হচ্ছে। ভারতে ছ’মাসের জন্য ৫০% ডিসকাউন্টও রয়েছে এই মুহূর্তে।
Meta One Plus-এর মাসিক খরচ ৭৭৫ টাকা, Meta One Premium-এর ১৯৩৯ টাকা। সেক্ষেত্রে অত্যাধুনিক AI-এর নাগাল মিলবে। বর্তমানে দৈনিক Meta ব্যবহারকারীর সংখ্যা ৩৫০ কোটি। Meta-র হেড অফ প্রডাক্ট নেওমি গ্লেইটের দাবি, সাবস্ক্রিপশন নিলে আরও মজাদার ফিচার্স মিলবে।
511
Instagram ও Facebook Plus-এ কী পাবেন
এই দুটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম সংস্করণে মিলবে উন্নত অ্যানালিটিক্স, স্টোরি রিওয়াচ পরিসংখ্যান, বৃহত্তর অডিয়েন্সে পৌঁছানোর সুবিধা এবং প্রোফাইল কাস্টমাইজেশনের বিশেষ অপশন।
611
WhatsApp Plus-এ থাকছে
WhatsApp Plus মূলত ব্যক্তিগতকরণের দিকে মনোযোগ দিয়েছে। প্রিমিয়াম স্টিকার, কাস্টম রিংটোন এবং অ্যাপ থিম বদলানোর সুবিধা পাবেন গ্রাহকরা।
711
AI খরচ মেটাতেই কি এই পদক্ষেপ
Meta এই বছর AI ডেটা সেন্টার তৈরিতে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করেছে। বিশাল এই ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যেই এই সাবস্ক্রিপশন মডেলের ঘোষণা এল।
811
শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব
এই ঘোষণার পরই Meta-র শেয়ারের দাম প্রায় তিন শতাংশ বেড়ে যায়। বিনিয়োগকারীরা এই পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
911
ভবিষ্যতে Meta One
কোম্পানির পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে সমস্ত পরিষেবা একত্রিত করে একটিমাত্র ব্র্যান্ডের আওতায় আনার। সেই সুপার অ্যাপের নাম হবে 'Meta One'।
1011
ইউরোপে আগেই শুরু হয়েছিল
২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের তথ্য গোপনীয়তা আইন মানতে গিয়ে ইউরোপে বিজ্ঞাপনমুক্ত পেইড সংস্করণ চালু করেছিল Meta। সেই অভিজ্ঞতার পরই এবার বিশ্বব্যাপী এই মডেল প্রসারিত করা হল।
1111
সোশ্যাল মিডিয়ার নতুন অধ্যায়
দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনই ছিল Meta-র আয়ের মূল উৎস। সাবস্ক্রিপশন মডেলে প্রবেশের মাধ্যমে কোম্পানি এবার আয়ের উৎস বৈচিত্র্যময় করার স্পষ্ট বার্তা দিল। সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক কাঠামোতে এটি একটি বড় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।