Flipkart Netflix Partnership: ফ্লিপকার্ট এবং নেটফ্লিক্স একটি অভিনব পার্টনারশিপের কথা ঘোষণা করেছে (Flipkart Plus membership benefits)। যার সুবাদে ফ্লিপকার্ট প্লাসের গ্রাহকরা তাদের নিয়মিত কেনাকাটার মাধ্যমেই প্রতি মাসে নেটফ্লিক্স মোবাইল প্ল্যান পাওয়ার সুযোগ পাবেন। সেইজন্য কোনও আলাদা সাবস্ক্রিপশন বা বান্ডেল রিচার্জের প্রয়োজন হবে না। এই অংশীদারিত্ব গ্রাহকদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য দুটি বিষয়কে একসঙ্গে জুড়ে দিতে পারবে। এক হল কেনাকাটা এবং দুই বিনোদন। প্রসঙ্গত, ভারতের ই-কমার্স জগতে এই প্রথমবার এমন কোনও উদ্যোগ নেওয়া হল, যেখানে আলাদাভাবে কেনা বা অন্য কোনও পরিষেবার সঙ্গে যুক্ত না হয়ে, শুধুমাত্র দৈনন্দিন কেনাকাটার মাধ্যমেই বিশ্বের শীর্ষস্থানীয় বিনোদন পরিষেবা প্রদানকারী সংস্থা নেটফ্লিক্স ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই সুবিধাটি ১ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে (Flipkart Netflix Mobile Plan eligibility)।
এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকদের এক ক্যালেন্ডার মাসের মধ্যে ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের চারটি যোগ্য অর্ডার কনফার্ম করতে হবে। ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট মিনিটস (Flipkart Minutes) এবং ফ্লিপকার্ট গ্রোসারি (Flipkart Grocery), এই প্ল্যাটফর্মগুলির যেকোনও একটি থেকেই এই অর্ডারগুলি করা যাবে। চতুর্থ যোগ্য অর্ডারটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ৩০ দিনের জন্য নেটফ্লিক্স মোবাইল প্ল্যানটি আনলক হয়ে যাবে। তার ফলে, গ্রাহকরা এক মাসের জন্য নেটফ্লিক্স ব্যবহারের সুযোগ পাবেন এবং ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র ও সিরিজের বিশাল সম্ভার উপভোগ করতে পারবেন। এই সুবিধাটি সরাসরি ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমেই চালু হবে। সেইজন্য কোনও আলাদা লগ-ইন বা অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই। তবে ৩০ দিন পর, এই সুবিধাটির মেয়াদ শেষ হয়ে যাবে এবং একই ধরনের কেনাকাটার মাধ্যমে এটি পুনরায় গ্রাহকরা অর্জন করতে পারবেন।
যারা এখনও ফ্লিপকার্ট প্লাসের সদস্য নন, তারা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ১২ মাসের মধ্যে ১৫টি অর্ডার সম্পন্ন করতে পারলে অটোমেটিক এই সদস্যপদ এবং সুবিধার জন্য যোগ্য হয়ে উঠবেন। একজন গ্রাহক ফ্লিপকার্টের ইকোসিস্টেমের সঙ্গে যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্রোসারি এবং ফ্লিপকার্ট মিনিটসের মাধ্যমে কুইক কমার্স তথা যত বেশি যুক্ত থাকবেন, তিনি তত নিয়মিতভাবে নেটফ্লিক্সের ভারতীয় ও আন্তর্জাতিক কন্টেন্ট বা শোগুলি উপভোগ করতে পারবেন। কেনাকাটা এবং বিনোদন, অধিকাংশ ভারতীয়র দৈনন্দিন জীবনের এই দুটি অবিচ্ছেদ্য অংশ এখন এমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি।
ডিজিটাল যুগে 'জেন-জি' (Gen Z)-রা পণ্যের মানের পাশাপাশি নতুন অভিজ্ঞতারও খোঁজ করে থাকে। ফলে, সাধারণ কেনাকাটার বিনিময়ে প্রাপ্ত পুরস্কারের (transactional rewards) গণ্ডি পেরিয়ে যাওয়া 'লয়্যালটি প্রোগ্রাম' বা গ্রাহক-আনুগত্য প্রোগ্রামগুলি এখন আগের থেকে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটি এমনভাবে সাজানো হয়েছে, যেন ভারতের সব প্রান্তের গ্রাহকরা এর সুবিধা নিতে পারেন। ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট গ্রোসারি (Flipkart Grocery) বা ফ্লিপকার্ট মিনিটস (Flipkart Minutes)-এ মুদি দোকানের প্রোডাক্ট, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বা অন্যান্য দৈনন্দিন জিনিসপত্র কেনার সময় গ্রাহকরা তাদের স্বাভাবিক কেনাকাটার অভ্যাসের মাধ্যমেই বিশ্বজুড়ে জনপ্রিয় নেটফ্লিক্সের চলচ্চিত্র ও সিরিজ উপভোগ করার সুযোগ পাবেন। বাড়তি খরচের পরিবর্তে নিত্যদিনের কেনাকাটার উপর ভিত্তি করে পুরস্কার প্রদানের মাধ্যমে, এই কর্মসূচিটি মেট্রো শহরের পাশাপাশি টায়ার-২ ও টায়ার-৩ শহরের গ্রাহকদের জন্যও ফ্লিপকার্ট প্লাস-এর উপযোগিতা বৃদ্ধি করছে।
এই প্রসঙ্গে, ফ্লিপকার্টের সিএফও (CFO) এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপস-এর এসভিপি (SVP) রবি আইয়ার বলেন, "মুদিপণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং 'কুইক কমার্স' (দ্রুত পণ্য সরবরাহ পরিষেবা) গ্রাহকদের কেনাকাটার অভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তাই আমরা মনে করি, এই দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও লাভজনক ও আনন্দদায়ক করার একটি বড় সুযোগ রয়েছে। মাসে চারটি অর্ডার সম্পন্ন করা আমাদের অনেক গ্রাহকের কাছেই কেনাকাটার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই অংশীদারিত্ব সেই দৈনন্দিন অভ্যাসকেই বিশ্বমানের বিনোদন উপভোগের সুযোগে রূপান্তরিত করছে। গ্রাহকদের কাছে মূল্যবান এমন অভিজ্ঞতার দিকেই 'লয়্যালটি প্রোগ্রাম'-এর বিবর্তন ঘটছে এবং নেটফ্লিক্সের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ঠিক সেটাই নিশ্চিত করছি। এটি ফ্লিপকার্ট প্লাস-এর বিবর্তনের পথে আরেকটি পদক্ষেপ। যার মাধ্যমে আমরা এমন একটি কর্মসূচি গড়ে তুলছি যা গ্রাহকদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে প্রকৃত সুবিধা প্রদান করে থাকবে।"
অন্যদিকে, নেটফ্লিক্সের এপিএসি (APAC) পার্টনারশিপস - বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট উগেন জানান, "ভারত বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনোদনের বাজার এবং সবচেয়ে শক্তিশালী অংশীদারিত্বগুলি গড়ে ওঠে গ্রাহকদের প্রকৃত অভ্যাসের উপর ভিত্তি করেই। লক্ষ লক্ষ ভারতীয়র দৈনন্দিন কেনাকাটার অবিচ্ছেদ্য অংশ হলো ফ্লিপকার্ট। আমরা যৌথভাবে ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য একটি সহজ ও লাভজনক উপায় তৈরি করেছি, যার মাধ্যমে তারা মাসিক কেনাকাটার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করে এক মাসের জন্য 'নেটফ্লিক্স মোবাইল' (Netflix Mobile) সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। ভারতে এটিই নেটফ্লিক্সের প্রথম ই-কমার্স অংশীদারিত্ব। এটি এমন এক প্রভাবশালী ও গ্রাহক-কেন্দ্রিক সহযোগিতার প্রতিফলন যা আমরা গড়ে তুলতে চাই—সহজ, লাভজনক এবং ফ্লিপকার্ট প্লাস সদস্যদের কেনাকাটা ও সম্পৃক্ততার স্বাভাবিক পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।