Gemini AI: এবার মুখে বললেই চলবে Gmail এবং Docs, দুর্দান্ত ভয়েস ফিচার নিয়ে এল গুগল

Published : Sep 08, 2026, 11:55 AM IST
Gemini AI: এবার মুখে বললেই চলবে Gmail এবং Docs, দুর্দান্ত ভয়েস ফিচার নিয়ে এল গুগল

সংক্ষিপ্ত

Gemini AI: Google তার Workspace অ্যাপগুলির জন্য নতুন ভয়েস ফিচার নিয়ে এল। এবার থেকে Gmail, Docs এবং Keep-এ আর টাইপ না করে, শুধু মুখে বললেই অনেক কাজ করা যাবে। Gemini AI ব্যবহার করে ইমেল খোঁজা, ডকুমেন্ট তৈরি করা বা নোটস গোছানোর মতো কাজগুলো অনেক সহজ হয়ে যাবে।

Gemini AI: টাইপ করার দিন শেষ! এবার শুধু কথা বললেই আপনার ইমেইল খুঁজে দেওয়া, ডকুমেন্ট তৈরি করা বা নোটস গুছিয়ে রাখার মতো কাজগুলো করে দেবে Google। সৌজন্যে তাদের নতুন ভয়েস ফিচার। সম্প্রতি Gmail, Docs এবং Keep-এর জন্য Gemini AI-এর এই দুর্দান্ত ভয়েস-বেসড সুবিধাগুলি চালু করেছে কোম্পানি। Google-এর সিইও সুন্দর পিচাই নিজেও X প্ল্যাটফর্মে এই নতুন ফিচারগুলি নিয়ে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে Gemini-র সঙ্গে কথা বলেই Gmail ইনবক্স সার্চ করা, Google Keep-এ নিজের ভাবনা বা কাজের তালিকা গোছানো এবং নতুন Docs ফাইল তৈরি করা যাবে।

হারিয়ে যাওয়া জিনিস এবার ১ মিনিটে খুঁজে পাবেন, লঞ্চ হল Google-এর Pixel Tag

তিনটি নতুন ভয়েস ফিচার

মূলত তিনটি নতুন ভয়েস ফিচার এসেছে Google Workspace-এ: Gmail Live, Docs Live এবং Keep Live। প্রতিটির কাজ আলাদা হলেও, এদের ব্যবহারের ধরণ একই। অর্থাৎ, ব্যবহারকারী কথা বলবেন, আর Gemini সেই অনুযায়ী কাজ করবে।

Gmail Live: ইমেইল খুঁজতে শুধু কথা বলাই যথেষ্ট

Gmail Live-এর মাধ্যমে আপনি শুধু কথা বলেই ইনবক্সের ভেতর থেকে তথ্য খুঁজে বের করতে পারবেন। সেইজন্য আর একগাদা ইমেইল খোলা বা লম্বা মেসেজ স্ক্রল করার দরকার নেই। যেমন এয়ারপোর্টে দাঁড়িয়ে আপনি Gemini-কে জিজ্ঞেস করতে পারেন, "আমার ফ্লাইটের গেট নম্বর কত?" অথবা "এই সপ্তাহে আমার বাচ্চার স্কুলে কী কী অনুষ্ঠান আছে?" Gemini আপনার ইনবক্স ঘেঁটে সঠিক উত্তর দিয়ে দেবে।

Docs Live: ভাবনাগুলোই হয়ে উঠবে ডকুমেন্ট

Google Fitbit Air India Launch: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল 'ফিটবিট এয়ার', দাম কত হবে জানেন?

মাথায় একটা ভালো আইডিয়া এসেছে কিন্তু গুছিয়ে লিখতে পারছেন না? Docs Live-এর সাহায্যে আপনি এলোমেলো ভাবনাগুলোকেও কথা বলে একটা ডকুমেন্টের রূপ দিতে পারবেন। ব্যবহারকারী যা বলবেন, Gemini সেগুলোকে গুছিয়ে একটা সুন্দর ডকুমেন্ট তৈরি করে দেবে। অনুমতি দিলে এটি আপনার Gmail, Drive, Chat এবং ওয়েব থেকেও দরকারি তথ্য নিয়ে ব্যবহার করতে পারে। আইডিয়া তৈরি, আউটলাইন বানানো বা লেখার ধরণ উন্নত করার ক্ষেত্রেও এটি সাহায্য করবে।

Keep Live: চিন্তাভাবনা গুছিয়ে রাখুন নোটস-এ

হঠাৎ মাথায় আসা কোনো ভাবনা বা জরুরি কাজ গুছিয়ে রাখতে Keep Live দারুণ কাজের। আপনি শুধু কথা বলে গেলেই Gemini সেগুলোকে সুন্দর করে নোট, তালিকা বা করণীয় কাজের লিস্ট বানিয়ে ফেলবে।

কারা পাবেন এই সুবিধা?

রিপোর্ট অনুযায়ী, এই নতুন ভয়েস ফিচারগুলো চলতি সপ্তাহ থেকেই পাওয়া যাচ্ছে। Gmail Live এবং Keep Live ব্যবহার করতে পারবেন Google AI Plus, Pro এবং Ultra সাবস্ক্রাইবাররা। তবে Docs Live আপাতত শুধুমাত্র Pro এবং Ultra সাবস্ক্রাইবারদের জন্যই উপলব্ধ। Google জানিয়েছে, খুব শীঘ্রই Workspace ব্যবহারকারী সংস্থাগুলোর জন্যও এই ফিচারগুলো চালু করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Technology News: আপনার আধার দিয়ে অন্য কেউ সিম তুলেছে? অজান্তেই পড়বেন বড় বিপদে! ২ মিনিটে চেক করুন এইভাবে
iPhone 18 Pro: Apple-এর ইতিহাসে সবচেয়ে বড় বদল! আসছে প্রথম ফোল্ডেবল iPhone Ultra, ক্যামেরা দেখলে চমকে যাবেন