Google Fitbit Air India Launch: ভারতে আসছে গুগলের ‘ফিটবিট এয়ার’। ইতিমধ্যেই এই টেক জায়ান্ট সংস্থার ‘ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস’ ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর মিতুল শাহ এই ঘোষণা করে দিয়েছেন। সম্পূর্ণ নতুন পিক্সেল ১১ (Pixel 11) ও ১১ প্রো (11 Pro) ফোন এবং পিক্সেল ওয়াচ ৫ (Pixel Watch 5) প্রদর্শনের পাশাপাশি বৃহস্পতিবার, তারা ঘোষণা করেছে যে, শীঘ্রই ভারতে বহুল প্রতীক্ষিত 'ফিটবিট এয়ার' (Fitbit Air) নিয়ে আসছে গুগল। ফিটবিট এয়ার (Fitbit Air) চলতি বছরের মে মাসে, বিশ্ববাজারে প্রথমবারের জন্য উন্মোচিত হয়েছিল (google fitbit air india launch)। তবে এটি বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো নির্দিষ্ট কিছু বাজারেই পাওয়া যাচ্ছে। এবার জানা যাচ্ছে, আগামী অক্টোবর মাসে এটি ভারতের বাজারে আসতে চলেছে (Google Fitbit fitness tracker)।
আরও পড়ুনঃ iPhone 18 Pro Max: প্রথম দিনেই আমেরিকায় 'মেড ইন ইন্ডিয়া' আইফোন? বড় চমক অ্যাপলের
'ফিটবিট এয়ার' (Fitbit Air) হল এখনও পর্যন্ত, ফিটবিটের তৈরি সবচেয়ে ছোট পরিধানযোগ্য (wearable) ডিভাইস। তবে এটিতে রয়েছে স্বাস্থ্য এবং ফিটনেস সংক্রান্ত নানা উন্নত ট্র্যাকিংয়ের সুবিধা। ছোট এবং ছিমছাম একটি ‘পেবল’-এর মতো দেখতে এই ডিভাইসটিতে রয়েছে উচ্চ-মানের সেন্সর প্রযুক্তি। যা দিন-রাত ২৪ ঘণ্টা উন্নত মানের পর্যবেক্ষণ বা মনিটরিং সুবিধা প্রদান করে থাকে। হৃদস্পন্দনের হার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন (Afib) সতর্কতাসহ হৃদস্পন্দনের ছন্দ, SpO2 (রক্তে অক্সিজেনের মাত্রা), বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের হার, হার্ট রেট ভেরিয়েবিলিটি (হৃদস্পন্দনের হারের পরিবর্তনশীলতা), ঘুমের পর্যায় ও সময়কাল এবং আরও অনেক কিছু।
গুরুগ্রামে অনুষ্ঠিত পিক্সেল ১১ সিরিজ এবং পিক্সেল ওয়াচ ৫-এর উন্মোচন অনুষ্ঠানে ‘গুগল ফিটবিট এয়ার’ (Google Fitbit Air) প্রদর্শন করা হয়। ব্যবহারকারীরা তাদের ফোনের ‘গুগল হেলথ’ (Google Health) অ্যাপের মাধ্যমে বিস্তারিত তথ্য এবং বিশ্লেষণ করে দেখতে পারবেন। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি এক সপ্তাহ পর্যন্ত চলতে পারে এই আধুনিক ডিভাইসটি। পাশাপাশি 'পারফরম্যান্স লুপ ব্যান্ড' (Performance Loop Band)-সহ বিভিন্ন কাস্টমাইজযোগ্য ব্যান্ডও বাজারে আনার পরিকল্পনা করছে গুগল। 'অ্যাক্টিভ ব্যান্ড' (Active Band), যা ঘাম ও জল-প্রতিরোধী সিলিকন উপাদান দিয়ে তৈরি এবং এর সূক্ষ্ম খাঁজকাটা নকশা এতে একটি স্পোর্টি বা খেলাধুলার উপযোগী লুক এনে দেয়। এটি কঠোর শারীরিক প্রশিক্ষণের জন্য উপযুক্ত এবং যেকোনো আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম।
UPI Charges: ইউপিআই ব্যবহারে কি এবার সত্যিই টাকা লাগবে? স্বস্তির খবর দিল পেমেন্টস কাউন্সিল
মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের একটি প্রিমিয়াম 'এলিভেটেড মডার্ন ব্যান্ড'-ও রয়েছে। এটি অত্যন্ত স্টাইলিশ একটি ব্যান্ড, যা ক্লাসিক রঙের মাধ্যমে ফিটবিট এয়ারকে (Fitbit Air) একটি ফ্যাশনেবল ব্রেসলেটে পরিণত করে। এছাড়াও রয়েছে ‘ফিটবিট এয়ার স্পেশাল এডিশন পারফরম্যান্স লুপ’ ব্যান্ড। যার নকশা তৈরিতে এনবিএ (NBA) কিংবদন্তি স্টিফেন কারি যৌথভাবে কাজ করেছেন। এটি মার্জিত ‘রাই ব্রাউন’ (rye brown) এবং নজরকাড়া ‘গেম-ডে অরেঞ্জ’ (game-day orange) রঙে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Fitbit Air অ্যান্ড্রয়েড এবং iOS-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অঞ্চলে ৯৯.৯৯ ডলারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। এটির 'স্পেশাল এডিশন'-এর দাম ১২৯.৯৯ ডলার।
তবে ভারতে ফিটবিট এয়ার (Fitbit Air)-এর দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, এটির দাম ১৫,০০০ টাকা বা তার কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।