Helicopter Volcano Popcorn AI Video: হেলিকপ্টার থেকে জ্বলন্ত আগ্নেয়গিরিতে পপকর্ন! ভাইরাল AI ভিডিও নিজেই বানাবেন কীভাবে

Published : Sep 11, 2026, 05:27 PM IST
Helicopter Volcano AI

সংক্ষিপ্ত

Helicopter Volcano Popcorn AI Video: একেবারে জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর উড়ছে একটা হেলিকপ্টার। ফুটন্ত লাভাস্রোতে এক বাটি কাঁচা পপকর্ন ঢেলে দিচ্ছেন এক তরুণী। দেখতে দেখতে চোখের নিমেষে সেই পপকর্ন ফুটে সাদা পাহাড়! বানিয়ে ফেলতে পারেন এমন তাক-লাগানো কনটেন্ট।

একেবারে জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর উড়ছে একটা হেলিকপ্টার। আর সেখান থেকে ফুটন্ত লাভাস্রোতে এক বাটি কাঁচা পপকর্ন ঢেলে দিচ্ছেন এক তরুণী। দেখতে দেখতে চোখের নিমেষে সেই পপকর্ন ফুটে সাদা পাহাড়! শুধু তাই নয়, লাফিয়ে উঠে পপকর্নগুলো আবার ফিরে আসছে হেলিকপ্টারের ভিতর, ঢেকে ফেলছে চারপাশ। দেখে মুগ্ধ সবাই। তবে শুধু পপকর্ন কেন! হেলিকপ্টার থেকে সক্রিয় আগ্নেয়গিরির ওপর বিশাল বরফ থেকে চকলেট, চিপস, আইসক্রিম, মার্শমেলো ফেলা হচ্ছে, আর কিছুক্ষণ পর সেগুলি লাফিয়ে ফিরে আসছে সেখানে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চোখ রাখলেই দেখা যাচ্ছে প্রায় ১৫ সেকেন্ডের এমন ধরনের অবিশ্বাস্য অথচ জীবন্ত AI ভিডিও। 'এক্স' (আগে বলা হত টুইটার), ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটকে এখন এই ধরনের কাল্পনিক 'হোয়াট ইফ' (What If) ভিডিওর দাপট। তবে কি ভাবছেন এই ভিডিও বানাতে বিশাল বাজেট বা ভিএফএক্স টিমের প্রয়োজন? একদম নয়! AI-এর ছোঁয়ায় এখন খুব সহজেই আপনার ফোন বা ল্যাপটপ থেকে বানিয়ে ফেলতে পারেন এমন তাক-লাগানো কনটেন্ট।

দেখুন ভিডিও

কীভাবে তৈরি করবেন এমন AI ভিডিও

প্রথম ধাপ: সেরা AI টুল নির্বাচন

বাস্তবসম্মত মানুষের মুখাবয়ব, প্রাকৃতির নিয়মের বাইরে থাকা জটিল গতি বা ফিজিক্স এবং ড্রামাটিক পরিবেশ তৈরি করতে এখন কয়েকটি AI টুল অসাধারণ কাজ করছে:

Dreamina (CapCut): এই ধরনের ভার্টিক্যাল শটের জন্য অন্যতম সেরা। এতে থাকা Seedance 2.0/2.5 মডেল চমৎকার ভিজ্যুয়াল তৈরি করে।

Kling 3.0: মানুষের গতিবিধি এবং ১০ থেকে ১৫ সেকেন্ডের দীর্ঘ শট তৈরির জন্য বেশ জনপ্রিয়।

Runway Gen-4 / Gen-4.5: ক্যামেরার অ্যাঙ্গেল এবং মোশন নিয়ন্ত্রণ করতে চাইলে এটি সেরা।

Google Veo 3.1: রিলস বা শর্টসের মোশনে বেশ নিখুঁত।

পরামর্শ: প্রাথমিক কাজের জন্য Dreamina বা Kling দিয়ে বিনামূল্যে শুরু করতে পারেন। প্ল্যাটফর্মে সাইন-ইন করে 'Text-to-Video' বা 'Image-to-Video' অপশন বেছে নিয়ে অ্যাস্পেক্ট রেশিও সেট করুন ৯:১৬।

দেখুন ভিডিও

দ্বিতীয়. ধাপ: লেখার জাদুতে গল্প তৈরি (পম্পট)

ভিডিও যত সংক্ষেপ হবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি। ৮ থেকে ১৫ সেকেন্ডের একটি গল্পে চারটি উপাদান থাকা জরুরি- ১. শুরু, ২. অ্যাকশন, ৩. রিয়্যাকশন এবং ৪. ক্লাইম্যাক্স।

AI-কে সঠিক নির্দেশ দিতে এই ধরনের টেক্সট প্রম্পট ব্যবহার করতে পারেন:

"Photorealistic vertical video, 9:16, cinematic. A young blonde woman in a pink tank top sits on the open edge of a helicopter hovering over an active volcano crater filled with glowing red-orange lava and rising smoke. She holds a large red plastic bucket full of unpopped popcorn kernels, smiles, then tilts and pours them into the lava below. The kernels fall, hit the molten surface, rapidly expand and pop into fluffy white popcorn with bursts of steam and flying pieces. Camera follows the action from the helicopter perspective. Popcorn flies upward into the helicopter cabin, covering the woman and floor. She looks up in surprise and smiles while holding the now half-empty bucket. Highly detailed skin, realistic lighting, dynamic camera movement, ultra-realistic, 1080p."

মনে রাখবেন: প্রম্পটে আলোর ধরণ, ক্যামেরার মোশন (যেমন: POV বা Close-up) এবং কাপড়ের রঙ স্পষ্ট উল্লেখ করুন। নির্দেশনায় "Photorealistic, cinematic, high detail" শব্দগুলি ব্যবহার করলে ছবির মান ভালো হয়।

তৃতীয় ধাপ: ভিডিও জেনারেট ও মান নিয়ন্ত্রণ

প্রম্পটটি পেস্ট করে আপনার পছন্দের মডেল (যেমন Seedance বা Kling) সিলেক্ট করুন। সময়সীমা ১০-১৫ সেকেন্ড নির্ধারণ করে হাই-কোয়ালিটি মোডে প্রম্পটটি রান করুন। একসাথে ২ থেকে ৪টি ভার্সন জেনারেট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। যদি কোথাও ফেস বা মোশন অদ্ভুত লাগে, তবে প্রম্পটে সামান্য রদবদল করে ফের চেষ্টা করুন।

দেখুন ভিডিও

চতুর্থ ধাপ: এডিটিং এবং অডিও যোগ

AI ভিডিও মূলত নিঃশব্দ হয়। তাই বাস্তবসম্মত ছোঁয়া দিতে অডিও যোগ করুন।

CapCut, Premiere, বা DaVinci-র মতো ফ্রি এডিটরে ভিডিওটি ইম্পোর্ট করুন।

হেলিকপ্টারের পাখার শব্দ, লাভা ফোটার আওয়াজ এবং পপকর্ন ফাটার সাউন্ড ইফেক্ট (SFX) ব্যবহার করুন।

টেক্সট হুক যোগ করুন, যেমন "আগ্নেয়গিরিতে পপকর্ন ফেললে কী হয়?"

দেখুন ভিডিও

পঞ্চম ধাপ: সোশ্যাল মিডিয়ায় পোস্ট

ভিডিওটি ৯:১৬ ফরম্যাটে (১০৮০x১৯২০ পিক্সেল) এক্সপোর্ট করুন। ক্যাপশনে আকর্ষণীয় কোনো প্রশ্ন রাখুন এবং প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী AI কনটেন্টের লেবেল ব্যবহার করুন।

এক ঘণ্টার কম সময়ে আপনার স্বপ্নের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একদম তৈরি! তাহলে আর দেরি কেন? এখনই বানিয়ে ফেলুন আপনার নিজস্ব কাল্পনিক AI ভিডিও।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৮০-র দশকের লুকে ফিরতে চান? ChatGPT-তে এই প্রম্পট লিখলেই হবে ম্যাজিক
Composite Cement: শুধু সিমেন্ট ছাড়ুন, এবার বাড়ি তৈরি করুন কম্পোজিট সিমেন্ট দিয়ে, বিরাট স্ট্রেংথ