- Home
- Technology
- Nokia 2660 Flip 4G: মাত্র ৫,১৯৯ টাকায় নোকিয়ার ফোরজি ফ্লিপ ফোন? ডুয়াল ডিসপ্লে এবং SOS বাটনের দারুণ ফিচার
Nokia 2660 Flip 4G: মাত্র ৫,১৯৯ টাকায় নোকিয়ার ফোরজি ফ্লিপ ফোন? ডুয়াল ডিসপ্লে এবং SOS বাটনের দারুণ ফিচার
Nokia 2660 Flip 4G: সাধারণ ফোন যারা ভালোবাসেন, তাঁদের জন্য ভারতের বাজারে 'নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি' (Nokia 2660 Flip 4G) আনল নোকিয়া। ফিচারগুলি জেনে নিন। শুধু কল করা আর মেসেজ পাঠানোর মতো দরকারি কাজের জন্য মোবাইল চাইলে, এটি সেরা বিকল্প।

৫,১৯৯ টাকায় নোকিয়ার ফ্লিপ ফোন
স্মার্টফোনের রমরমা বাজারেও যারা এখনও সাধারণ মোবাইল ভালোবাসেন, তাদের জন্য ক্লাসিক ফ্লিপ মডেলের 'নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি' (Nokia 2660 Flip 4G) আনল নোকিয়া। শুধু কল করা আর মেসেজ পাঠানোর মতো দরকারি কাজের জন্য মোবাইল চাইলে, এটি সেরা বিকল্প।

দাম কত?
এইচএমডি (HMD) সংস্থার অফিশিয়াল ভারতীয় ওয়েবসাইটে এই মোবাইলের কালো রঙের মডেলটি ৫,১৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এটির আসল এক্স-শোরুম দাম ৫,৮৯৯ টাকা। অর্থাৎ, ৭০০ টাকা ছাড়ে এটি কেনা যাচ্ছে। ভারী অ্যাপ বা ইন্টারনেট ছাড়াই শুধু যোগাযোগের জন্য যাঁরা ফোন খুঁজছেন, তাঁদের কথা ভেবেই এই মডেলটি তৈরি।
ডুয়াল ডিসপ্লে এবং ক্লাসিক ডিজাইন
২.৮ ইঞ্চির প্রাইমারি ইনার ডিসপ্লে রয়েছে এই ফোনে। পাশাপাশি ফোনটি না খুলেই সময় ও কল ডিটেলস দেখার জন্য ১.৭৭ ইঞ্চির আউটার স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটি বন্ধ থাকলেও এই আউটার স্ক্রিন দিয়ে সহজে জানা যাবে কে কল করছেন। সাধারণ বাটন ফোনের থেকে আলাদা, পুরনো দিনের ফ্লিপ ফোনের ডিজাইন যাঁদের পছন্দ, তাদের কাছে এটি বেশ আকর্ষণীয় হবে।
ব্যাটারি, স্টোরেজ এবং এন্টারটেইনমেন্ট ফিচার
নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি মোবাইলে রয়েছে ৪৮এমবি র্যাম ও ১২৮এমবি ইন্টারনাল স্টোরেজ। এতে ১৪৫০এমএএইচ (1450mAh) রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যা মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। গান শোনার জন্য এমপি৩ প্লেয়ার এবং ওয়্যারড ও ওয়্যারলেস—দু'ভাবেই ব্যবহার করা যায় এমন এফএম রেডিও আছে। ফলে, ইন্টারনেট ছাড়াই রেডিও শোনা যাবে। ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী মেনু লেআউট বদলাতে পারবেন। ফোনের Menu > Settings > System > Main menu view অপশনে গিয়ে 3x3 এবং 1x1—এই দু'টি মেনু লেআউট বেছে নেওয়া যাবে: 3x3 লেআউট: এক স্ক্রিনে ৯টি অ্যাপ দেখা যাবে। 1x1 লেআউট: প্রতিবার স্ক্রিনে একটি অ্যাপ বড় আকারে দেখা যাবে। ছোট অক্ষর পড়তে যাঁদের সমস্যা হয় বা যাঁরা সাধারণ মেনু পছন্দ করেন, তাঁদের জন্য এটি খুব কাজে আসবে।
জরুরি সময়ে SOS বাটন
এই মোবাইলে থাকা SOS ইমার্জেন্সি বাটনটি খুবই দরকারি একটি সুরক্ষাকবচ। জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্য বা কাছের মানুষদের দ্রুত যোগাযোগ করতে এটি সাহায্য করে। এটি ব্যবহার করার আগে ICE (In Case of Emergency) অপশনে সর্বাধিক ৫টি জরুরি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে হবে। জরুরি অবস্থায় SOS বাটন চাপলে, প্রথমে সেভ করা নম্বরে নিজে থেকেই কল চলে যাবে। সেই কল কেউ রিসিভ না করলে পরের নম্বরগুলিতে পর্যায়ক্রমে কল যাবে। (তাই নম্বরগুলো আগে থেকে ঠিকভাবে সেভ করে রাখা জরুরি)। কারা কিনবেন এই ফোন? নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি হাই-এন্ড স্মার্টফোন নয়, বরং দরকারি ফিচারযুক্ত সাধারণ মোবাইল। বিশেষত বাবা-মা বা বয়স্কদের জন্য সহজ ফোন যাঁরা খুঁজছেন, যাঁরা স্মার্টফোন ব্যবহার কমাতে চান (ডিজিটাল ডিটক্স), কিংবা সেকেন্ডারি মোবাইল বা SOS বাটন-সহ বাটন ফোন যাঁরা চাইছেন—তাদের জন্য এটি দারুণ পছন্দ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

