How to open Youtube Channel: নতুন ইউটিউব চ্যানেল কীভাবে খোলে? কত ওয়াচ টাইমের পর ঢুকবে টাকা?

Published : Aug 05, 2026, 07:52 PM IST

টাকা উপার্জনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। এটি আজ এক শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কনটেন্ট ক্রিয়েটররা খুব সহজেই তাদের চ্যানেল খুলে উপার্জন করতে পারেন। কিন্তু নতুন ইউটিউব চ্যানেল কীভাবে খোলে? কত ওয়াচ টাইমের পর ঢুকবে টাকা? আজ রইল খুঁটিনাটি।

PREV
110

নতুন ইউটিউব চ্যানেল কীভাবে খোলে? কত ওয়াচ টাইমের পর ঢুকবে টাকা? এরকম অনেক প্রশ্ন রয়েছে অনেকের মনে।

210

বিশেষ করে যাঁরা ইউটিউবে নিজেদের নতুন চ্যানেল খুলে কেরিয়ার গড়তে চাইছেন, তাঁদের কাছে বেশ কিছু তথ্য এখনও পরিষ্কার নয়।

310

ইউ টিউব চ্যানেল শুরু করার কথা অনেকেই ভাবেন। তবে সঠিক নিয়ম জানেন না। আর তার ফলে অনেকেই চ্যানেল শুরু করেও সাফল্য পান না অনেক সময়।

410

আপনিও যদি বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে আয়ের কথা ভাবেন, তাহলে চ্যানেল শুরু করার আগে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি।

510

প্রথম ধাপ: বিষয় বা কনটেন্ট ঠিক করুন, ইউটিউব চ্যানেল শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করবেন, তা ঠিক করা। সেটা হতে পারে প্রযুক্তি রিভিউ, ভ্লগিং, রান্না, শিক্ষা বা অন্য কোনও বিষয়।

610

বিষয় বেছে নিলে আপনার টার্গেট অডিয়েন্স নির্ধারণ করাও সহজ হবে। ফলে কনটেন্ট বানাতেও সুবিধা হবে। প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর ভিডিও আপলোড করুন।

710

একটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। চ্যানেলের নাম, প্রোফাইল ছবি এবং ব্যানার সেট করার পরই আপনি প্রথম ভিডিও আপলোড করতে পারবেন।

810

শুরুর দিকে ভিডিওর কোয়ালিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিয়মিত কনটেন্ট প্রকাশ করা। এর অর্থ ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলে দর্শক বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে।

910

মনিটাইজেশনের জন্য কী কী শর্ত পূরণ করতে হবে? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে—কবে থেকে ইউটিউব থেকে আয় শুরু হবে? ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) যোগ দেওয়ার জন্য মূলত দুটি পথ রয়েছে।

প্রথম পথ: আপনার চ্যানেলে অন্তত ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত ১২ মাসে মোট ৪,০০০ ঘণ্টা পাবলিক ওয়াচ টাইম পূরণ করতে হবে।

দ্বিতীয় পথ: যারা মূলত ইউটিউব শর্টস তৈরি করেন, তাঁদের ক্ষেত্রে গত ৯০ দিনের মধ্যে শর্টস ভিডিওতে মোট ১ কোটি (১০ মিলিয়ন) ভিউ থাকতে হবে। পাশাপাশি ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকাও বাধ্যতামূলক।

1010

শুধু ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবারের সংখ্যা পূরণ করলেই মনিটাইজেশন মিলবে না। চ্যানেলকে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন নীতি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। সম্প্রতি ইউটিউব এআই-জেনারেটেড (AI-generated), কম পরিশ্রমে তৈরি এবং রিপিট কনটেন্টের বিরুদ্ধে আরও কঠোর নিয়ম চালু করেছে। তাই সতর্ক থাকুন।

Read more Photos on
click me!

Recommended Stories