Why do clocks move clockwise: কেন বাম থেকে ডানে অবিরত ঘোরে ঘড়ির কাঁটা? রোজ দেখলেও জানেন না আসল সত্য

Published : Aug 05, 2026, 09:48 AM IST

Why do clocks move clockwise: প্রতিদিন অসংখ্যবার ঘড়ির কাঁটার দিকে তাকালেও এর পেছনের রহস্য আমরা খুব কমই ভাবি। কেন কাঁটাগুলো বাঁ থেকে ডানে ঘোরে?  এই ছোট্ট প্রশ্নের উত্তর খুঁজতে গেলে খুলে যায় সময় মাপার এক চমকপ্রদ ইতিহাস।

PREV
110
কেন ঘড়ির কাঁটা ডানে ঘোরে?

সময় দেখতে গেলেই চোখ আগেভাগে ঘড়ির দিকে চলে যায়। কিন্তু কখনও মনে প্রশ্ন জাগে না কেন ঘড়ির কাঁটা বাম দিক দিয়ে ডান দিকে ঘোরে? কেন ডান থেকে বামের দিকে যায় না?

210
ঘড়ির কাঁটা ডানে ঘোরে?

এই উত্তর জানতে আমাদের প্রাচীনকালে ফিরে যেতে হবে। বহু বছর আগে মানুষ সময় জানার জন্য সূর্যঘড়ি ব্যবহার করত। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ সালে ব্যাবিলনে প্রথম সূর্যঘড়ির ব্যবহার শুরু হয়।

310
জানতে হবে ইতিহাস

সূর্যের আলো এবং তার অবস্থানের সাহায্যে এই ঘড়ি দিনের সময় নির্ধারণ করত। তবে এটি শুধু দিনের বেলায় কাজ করত। তাই পরে আরও উন্নত যান্ত্রিক ঘড়ি তৈরি করা হয়।

410
ইতিহাস জেনে নিন

সূর্যঘড়িতে একটি সমতল প্লেটের ওপর সময়ের চিহ্ন আঁকা থাকত এবং সেখানে একটি খাড়া দণ্ড বা ত্রিভুজাকার অংশ বসানো থাকত, যাকে নোমন (Gnomon) বলা হয়।

510
বিজ্ঞান কী বলছে?

সূর্যের আলো পড়লে নোমনের ছায়া প্লেটের ওপর সরে যেত। সেই ছায়ার অবস্থান দেখে সময় জানা যেত। চাইলেই খুব সহজে একটি সূর্যঘড়ি বানানো যায়। একটি খোলা জায়গায় একটি লাঠি পুঁতে তার চারপাশে ঘণ্টার চিহ্ন আঁকতে হবে।

610
জেনে নিন অজানা কারণ

সূর্য পূর্ব দিকে ওঠার পর লাঠির ছায়া ধীরে ধীরে ঘুরতে থাকবে। সেই ছায়া দেখে সময় নির্ধারণ করা সম্ভব।

710
আসল কারণ জেনে নিন

এখন মূল প্রশ্নের উত্তর। পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এর ফলে উত্তর গোলার্ধে দাঁড়িয়ে আমাদের কাছে সূর্যকে আকাশে পূর্ব থেকে দক্ষিণ হয়ে পশ্চিমে যেতে দেখা যায়।

810
তাই ঘোরে বাম থেকে ডানে

তাই সূর্যঘড়িতে লাঠির ছায়াও বাঁ দিক থেকে ডান দিকে সরে যায়। পরবর্তীকালে যান্ত্রিক ঘড়ি তৈরির সময় সেই দিকটিকেই অনুসরণ করা হয়। এ কারণেই আজও ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে।

910
ঘড়ির কাঁটার রহস্য

যদি প্রথম ঘড়ি দক্ষিণ গোলার্ধে আবিষ্কৃত হতো, তাহলে সূর্যের আপাত গতিপথের কারণে সূর্যঘড়ির ছায়া উল্টো দিকে সরে যেত। সে ক্ষেত্রে আজকের ঘড়ির কাঁটাও হয়তো ডান দিক থেকে বাঁ দিকে ঘুরত।

1010
জেনে নিন আসল কারণ

অর্থাৎ, ঘড়ির কাঁটার বর্তমান ঘূর্ণনের দিক মূলত উত্তর গোলার্ধে সূর্যঘড়ির ব্যবহার এবং সূর্যের আপাত গতিপথের ঐতিহাসিক ধারাবাহিকতার ফল।

Read more Photos on
click me!

Recommended Stories