চিনে বড়সড় লঞ্চ ইভেন্টের আগে 'হুয়াওয়ে ওয়াচ এয়ার' (Huawei Watch Air) স্মার্টওয়াচের অফিসিয়াল টিজার প্রকাশ করেছে হুয়াওয়ে। চলতি মাসের শেষদিকে, কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটের সঙ্গেই লঞ্চ হবে এই স্মার্টওয়াচ। মাত্র ৬.৯ মিমি পাতলা টাইটানিয়াম বডি, স্কোয়ার ডিসপ্লে এবং খুব সরু বেজেল রয়েছে এতে। তিনটি রঙের অপশনে হুয়াওয়ে এই ঘড়িটি দেখালেও, এর দাম এবং পুরো ফিচার এখনও অফিসিয়ালি নিশ্চিত করেনি।
24
হুয়াওয়ে ওয়াচ এয়ারের লঞ্চ ডেট ও ফিচার
হুয়াওয়ের রিলিজ করা টিজার অনুযায়ী, ওয়াচ এয়ার মডেলে রয়েছে স্কোয়ার ডিসপ্লে এবং ১.৪ মিমি সরু বর্ডার। চকচকে টাইটানিয়াম বডির পাশাপাশি স্ক্রিন প্রোটেকশনের জন্য সাফায়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। মাত্র ৬.৯ মিমি পুরু হওয়ার কারণে হুয়াওয়ের এখনও পর্যন্ত বের হওয়া সব স্মার্টওয়াচের মধ্যে এটিই সবচেয়ে পাতলা হতে চলেছে। সিলভার, লাইট গোল্ড এবং ব্ল্যাক টাইটানিয়াম—এই তিন রঙে ঘড়িটি সামনে আনা হয়েছে। এছাড়াও সিলিকন, বোনা স্ট্র্যাপ এবং মিলানিজ মেটালের মতো স্ট্র্যাপের অপশন পাবেন ক্রেতারা।
34
ফাঁস হওয়া মূল স্পেসিফিকেশন
জনপ্রিয় টিপস্টার 'ডিজিটাল চ্যাট স্টেশন' জানিয়েছে, এতে LTPO 2.0 প্রযুক্তির ১.৯২-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে বলে শোনা যাচ্ছে। মাত্র ২৭ গ্রাম ওজনের এই ঘড়িতে হাই-সিলিকন স্ট্যাকড ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি চলবে। আগে অবশ্য ৫ দিন ব্যাটারি চলার কথা শোনা গিয়েছিল। এতে হুয়াওয়ে ওয়াচ ৬-এর মতো হেলথ ট্র্যাকিং এবং ওয়াচ জিটি ৭ প্রো-এর মতো স্পোর্টস ট্র্যাকিং ফিচার থাকতে পারে। তবে হুয়াওয়ে এখনও এই তথ্যগুলো নিশ্চিত করেনি। ২৪ নভেম্বর চিনে আয়োজিত ইভেন্টে হুয়াওয়ে মেট এক্স৮ ফোল্ডেবল ফোন এবং মেট ৯০ এয়ার-এর সঙ্গেই এই ঘড়ি লঞ্চ হবে।
অন্যদিকে, আমেরিকার নতুন রফতানি নিয়মের কারণে উন্নত চিপ তৈরির ক্ষেত্রে চিনের ক্ষমতা আরও কমানো হয়েছে বলে খবর। জানা গেছে, উন্নত ম্যানুফ্যাকচারিং প্রসেস ব্যবহার করা চীনা চিপ ডিজাইন কোম্পানিগুলোর বেশ কিছু অর্ডারে নিষেধাজ্ঞা বসিয়েছে তাইওয়ানের TSMC। বিশেষ করে এনভিডিয়া (Nvidia) চিপের বদলে যারা নতুন প্রযুক্তি বানাচ্ছে, সেই চীনা কোম্পানিগুলোর জন্য নতুন এআই (AI) প্রসেসর তৈরি করা এবার আরও কঠিন হয়ে দাঁড়াবে।