- Home
- Technology
- Oppo Watch 5 Launch: ১০ দিনের ব্যাটারি ব্যাকআপ, ১০০-র বেশি স্পোর্টস মোড, বাজারে এল অপোর নতুন স্মার্টওয়াচ!
Oppo Watch 5 Launch: ১০ দিনের ব্যাটারি ব্যাকআপ, ১০০-র বেশি স্পোর্টস মোড, বাজারে এল অপোর নতুন স্মার্টওয়াচ!
Oppo Watch 5 Launch: অপো রেনো ১৭ সিরিজের সঙ্গে লঞ্চ হল নতুন অপো ওয়াচ ৫ (Oppo Watch 5)। ৩৫১ এমএএইচ ব্যাটারি-যুক্ত এই স্মার্টওয়াচে থাকছে টানা ১০ দিনের ব্যাকআপ আর ১০০-র বেশি স্পোর্টস মোড।

১০ দিনের ব্যাটারি নিয়ে এল অপো ওয়াচ ৫
অপো রেনো ১৭ সিরিজ (Oppo Reno 17 Series), অপো প্যাড এয়ার ৬ (Oppo Pad Air 6) এবং অপো এনকো ক্লিপ ২ (Oppo Enco Clip 2)-এর পাশাপাশি বাজারে এল নতুন অপো ওয়াচ ৫ (Oppo Watch 5)। ১.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই নতুন স্মার্টওয়াচে। হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল, স্লিপ মনিটরিং এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিংয়ের মতো একগুচ্ছ হেলথ ও ফিটনেস ফিচার এতে মজুত। এছাড়া ১০০-র বেশি স্পোর্টস মোড, বিল্ট-ইন স্যাটেলাইট পজিশনিং এবং জল ও ধুলো থেকে বাঁচতে 5ATM, IP69 ও IP69K রেটিং পেয়েছে এই ওয়াচটি।

অপো ওয়াচ ৫-এর দাম ও বিক্রি
স্ট্যারি ব্ল্যাক (Starry Black), ফেয়ারি টেল গ্রিন (Fairy Tale Green), মুনলাইট হোয়াইট (Moonlight White) এবং উইশ অরেঞ্জ (Wish Orange) রঙে পাওয়া যাবে অপো ওয়াচ ৫। এটির দাম রাখা হয়েছে ৮৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৭০০ টাকা)। অন্যদিকে, এনচ্যান্টেড পার্পল (Enchanted Purple) ভ্যারিয়েন্টের দাম একটু বেশি, ৯৯৯ ইউয়ান (প্রায় ১৪,০০০ টাকা)। চিনে আগামী ২০ নভেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে।
কী কী থাকছে অপো ওয়াচ ৫-এ (Specifications)?
অপো ওয়াচ ৫-এ রয়েছে ১.৮৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০×৪৫০ পিক্সেল এবং ৩২২ পিপিআই পিক্সেল ডেনসিটি। স্পোর্টস মোডে এর সর্বোচ্চ ব্রাইটনেস ৩০০০ নিটস পর্যন্ত পৌঁছায়। সুরক্ষার জন্য মডেলটিতে দেওয়া হয়েছে GG5 গ্লাস প্রোটেকশন। ColorOS Watch 17 অপারেটিং সিস্টেমে চলা এই ওয়াচটি অ্যান্ড্রয়েড ১০ ও তার ওপরের ভার্সন এবং আইওএস ১৬ ও তার ওপরের ভার্সনে সাপোর্ট করে। ব্লুটুথ ৫.২, এনএফসি পেমেন্ট, অ্যাক্সেস কার্ড সাপোর্ট এবং অপোর জিয়াওবু অ্যাসিস্ট্যান্ট (Xiaobu Assistant)-এর মতো ফিচারও রয়েছে। কন্টিনিউয়াস হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং, অনিয়মিত হার্ট রেট অ্যালার্ট, রিস্ট টেম্পারেচার মনিটরিং ও মহিলাদের সাইকেল ট্র্যাকিংয়ের মতো জরুরি হেলথ ফিচার আছে এতে। সারাদিনের ঘুমের প্যাটার্ন নজর রেখে স্লিপ কোয়ালিটি রিপোর্ট এবং স্লিপ অ্যাপনিয়া রিস্ক অ্যাসেসমেন্টও দেয় এই স্মার্টওয়াচ।
রানিং, সুইমিং, সাইক্লিং, ব্যাডমিন্টন-সহ ১০০-র বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে এটি। ফ্যাট কমানোর জন্য স্পেশাল ‘সুপার ফ্যাট বার্নিং মোড’ আছে এতে। দৌড়ানো, হাঁটা বা সাইকেল চালানো নিজে থেকেই বুঝে নেয় ওয়াচটি। পাশাপাশি ওয়ার্কআউট ক্যাপাসিটি, ফিটনেস লেভেল এবং রিকভারি টাইমের মতো খুঁটিনাটি ডেটাও জানায়।
ব্যাটারি ও ডিজাইন
অপো ওয়াচ ৫-এ ৩৫১ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি, লং ব্যাটারি লাইফ মোডে টানা ১০ দিন, সাধারণ মোডে ৭ দিন এবং অলওয়েজ-অন ডিসপ্লে (AOD) অন থাকলে ৩ দিন পর্যন্ত চার্জ থাকবে। BeiDou, GPS, Galileo, GLONASS এবং QZSS স্যাটেলাইট সিস্টেম সাপোর্ট করার জন্য এতে সিঙ্গল-ফ্রিকোয়েন্সি এল১ স্যাটেলাইট পজিশনিং ফিচারও আছে। অ্যালুমিনিয়াম অ্যালয় কেস আর স্কোয়্যার ডায়াল দিয়ে ডিজাইন করা এই ওয়াচটির মাপ 42×37.27×9.2 মিলিমিটার। স্ট্র্যাপ ছাড়া এটির ওজন প্রায় ২৫ গ্রাম, আর স্ট্র্যাপ সমেত রঙের ওপর ভিত্তি করে ওজন ৪২ থেকে ৪৬ গ্রামের মধ্যে। ৩৫১ এমএএইচ ব্যাটারি-যুক্ত এই স্মার্টওয়াচে থাকছে টানা ১০ দিনের ব্যাকআপ আর ১০০-র বেশি স্পোর্টস মোড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

