Infinix Note 60 Pro: মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে নতুন প্রতিযোগিতা নিয়ে হাজির হল ইনফিনিক্স নোট ৬০ প্রো। আকর্ষণীয় ডিজাইন, বড় ব্যাটারি এবং দারুণ সব ফিচার দিয়ে এই ফোনটি গ্রাহকদের মন জয় করার জন্য প্রস্তুত।
ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই দামে আপনি ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ যুক্ত মডেলটি পাবেন। অন্যদিকে, ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি র্যামস্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১২ মাস পর্যন্ত, নো-কস্ট ইএমআই-এর সুবিধা। ফোনটি ২০ এপ্রিল থেকে ফ্লিপকার্ট এবং ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু হবে। এটি ডিপ ওশান ব্লু, মোকা ব্রাউন এবং সোলার অরেঞ্জ - এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
25
ডিসপ্লে এবং বিশেষ ডিজাইন
Infinix Note 60 Pro-তে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির 1.5K LTPS AMOLED ডিসপ্লে। 144Hz রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে এর স্ক্রিনটি অত্যন্ত ঝকঝকে ও মসৃণ। সুরক্ষার জন্য এটিতে গোরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনের দিকে 'অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে' নামের একটি বিশেষ LED ডিজাইন দেওয়া হয়েছে, যা এর প্রধান আকর্ষণ। কল, নোটিফিকেশন বা ব্যাটারি স্ট্যাটাস এটি লাইটের মাধ্যমে দেখিয়ে দেয়, যা আপনাকে Nothing ফোনের Glyph ডিজাইনের কথা মনে করিয়ে দেবে।
35
পারফরম্যান্স এবং সফটওয়্যার
এই ফোনে কোম্পানি Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করেছে। এটি 4nm প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী চিপ, যা দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের জন্য দারুণ পারফরম্যান্স দেয়। 8GB LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং করা খুব সহজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এর উপর ভিত্তি করে তৈরি XOS 16-এ চলে। IP64 রেটিং থাকায় এটি ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষিত থাকে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের, যাতে OIS সাপোর্ট দেওয়া হয়েছে। এর ফলে, ছবি ওঠে একদম পরিষ্কার এবং স্টেবল। এছাড়াও চওড়া অ্যাঙ্গেলে ছবি তোলার জন্য একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাও আছে। ফোনটি দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। সেলফির জন্য সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।
55
ব্যাটারি ও অন্যান্য ফিচার
Infinix Note 60 Pro-তে একটি ৬,৫০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি রয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেয়। 90W ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকায় ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যায়। এটিতে রিভার্স চার্জিংয়ের সুবিধাও রয়েছে। কানেক্টিভিটির জন্য 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC এবং GPS-এর মতো সব আধুনিক ফিচারই মজুত। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হার্ট রেট সেন্সরের মতো অতিরিক্ত ফিচারও দেওয়া হয়েছে।