১৮ মাস ফ্রি Gemini Pro, রোজ ২.৫ জিবি ডেটা! জিও-র ৩৫৯৯ টাকার প্ল্যানে কী কী পাবেন, দেখুন

Published : Sep 30, 2026, 12:47 PM IST
Jio's Rs 51 booster pack

সংক্ষিপ্ত

রিলায়েন্স জিও-র মেগা অ্যানিভার্সারি অফারে ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যানে মিলছে বড় চমক। ১৮ মাসের জন্য ফ্রি Google Gemini Pro যার দাম ৩৫,১০০ টাকা, সঙ্গে রোজ ২.৫ জিবি ডেটা, ১২০ জিবি বোনাস ডেটা এবং OTT বেনিফিট।

জিও ইউজারদের জন্য বড় সুখবর। মাত্র একটা রিচার্জেই এক বছরের নিশ্চিন্তি, সঙ্গে AI-এর রাজকীয় সুবিধা। জিও তাদের ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যানে নিয়ে এসেছে মেগা অ্যানিভার্সারি অফার, যেখানে নিখরচায় মিলছে ১৮ মাসের Gemini Pro সাবস্ক্রিপশন। এই অফারটি মূলত তাদের জন্যই আনা হয়েছে যারা একবার রিচার্জ করে সারা বছর ডেটা, কল এবং বিনোদন নিয়ে চিন্তামুক্ত থাকতে চান।

এই প্ল্যানে কী কী পাবেন?

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছর। প্রতিদিন পাবেন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা, যা বছরে গিয়ে দাঁড়ায় ৯১২.৫ জিবি। অ্যানিভার্সারি অফারে এর সঙ্গে আরও ১২০ জিবি বোনাস ডেটা দেওয়া হচ্ছে, ফলে মোট ডেটা হচ্ছে ১,০৩২.৫ জিবি পর্যন্ত। এই বোনাস ডেটা বুস্টার আকারে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি SMS। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বা বেশি OTT দেখেন, তাদের জন্য এই ডেটা যথেষ্ট। আর এলিজিবল ইউজাররা Jio-র আনলিমিটেড 5G ডেটার সুবিধাও পাবেন।

আর সবচেয়ে বড় আকর্ষণ হল ১৮ মাসের জন্য ফ্রি Google Gemini Pro। এর বাজারমূল্য ৩৫,১০০ টাকা। সাধারণত Gemini Pro-র জন্য প্রতি মাসে প্রায় ১,৯৫০ টাকা দিতে হয়। এই সাবস্ক্রিপশনে আপনি পাবেন Google-এর সবচেয়ে অ্যাডভান্সড AI মডেল Gemini 2.5 Pro-এর অ্যাক্সেস, যা পড়াশোনা, অফিসের কাজ, কনটেন্ট লেখা থেকে শুরু করে কোডিং পর্যন্ত সব কাজে সাহায্য করবে। সঙ্গে পাবেন Nano Banana দিয়ে ছবি এডিট ও তৈরি করার সুবিধা, Veo 3 দিয়ে টেক্সট থেকে হাই কোয়ালিটি ভিডিও বানানোর সুবিধা এবং ২ টিবি থেকে ৫ টিবি পর্যন্ত Google One ক্লাউড স্টোরেজ। সঙ্গে Jio-র নিজস্ব ৫০ জিবি JioAICloud স্টোরেজও থাকছে।

বিনোদনের দিক থেকেও এই প্ল্যানে কোনও কমতি রাখেনি Jio। এই প্ল্যানে রয়েছে JioHotstar Mobile+ Hollywood সাবস্ক্রিপশন, যেখানে আপনি IPL, ওয়েব সিরিজ এবং হলিউড সিনেমা দেখতে পারবেন। এছাড়া ১২টি JioTV Pro ভাউচার দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সারা বছর ৮০০-র বেশি টিভি চ্যানেল এবং OTT অ্যাপের কনটেন্ট দেখা যাবে।

পার্টনার বেনিফিট হিসাবে EaseMyTrip-এ ডোমেস্টিক ফ্লাইটে ২,২০০ টাকা পর্যন্ত ছাড়, AJIO-তে ১০০০ টাকার কেনাকাটায় ২০০ টাকা ছাড় এবং Cinépolis-এ মুভি টিকিটে ফ্ল্যাট ১৫০ টাকা ছাড়ও মিলবে। সব মিলিয়ে ৩৫৯৯ টাকায় দিনে খরচ পড়ছে মাত্র ৯.৮৬ টাকা।

কিভাবে অ্যাক্টিভেট করবেন?

MyJio অ্যাপ থেকে ৩৫৯৯ টাকা দিয়ে রিচার্জ করার পর, অ্যাপের Jio Anniversary Offer ব্যানারে গিয়ে Gemini Pro ক্লেম করতে হবে। সেখানে আপনার Google অ্যাকাউন্ট লিঙ্ক করলেই ১৮ মাসের সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Flipcart Operations: হরিণঘাটায় দেশের সবথেকে বড় ফুলফিলমেন্ট সেন্টার! ব্যাপক কর্মসংস্থান, অটোমেশন-টেকনোলজির সমন্বয়ে তাক লাগাচ্ছে ফ্লিপকার্ট
অজান্তে এই ভুলটা করছেন না তো? WhatsApp-এ এক ক্লিকেই ব্যান হতে পারে আপনার নম্বর, রইল বাঁচার উপায়