
এখন সকাল থেকে রাত WhatsApp ছাড়া এক মুহূর্ত চলে না। কিন্তু যদি হঠাৎ একদিন অ্যাপ খুলে দেখেন লেখা উঠছে "This account is banned from using WhatsApp" বা "Account Under Review"? মাথায় হাত পড়বে, তাই তো? ২০২৬ সালে WhatsApp তার অটোমেটেড সেফটি সিস্টেম আরও কড়া করেছে, ফলে একটি ছোট ভুলেও সাধারণ ইউজারদের নম্বরও ব্যান হয়ে যাচ্ছে।
চলুন জেনে নিই, কোন ৫টি ভুলে আপনার অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।
এটাই ব্যান হওয়ার সবচেয়ে বড় কারণ। Play Store-এর বাইরে থেকে mডাউনলোড করা GB WhatsApp, WhatsApp Plus, FM WhatsApp এগুলি অফিশিয়াল অ্যাপ নয়। এতে বেশি ফিচার থাকলেও WhatsApp-এর সিস্টেম এটি ধরে ফেললেই আপনার নম্বর সঙ্গে সঙ্গে পার্মানেন্ট ব্যান করে দেয়। অনেক সময় ফেরানোও যায় না।
পুজোর শুভেচ্ছা বা কোনও প্রোমোশনাল মেসেজ একইভাবে কপি-পেস্ট করে ১০০ জনকে পাঠালেন? WhatsApp-এর স্প্যাম ফিল্টার এটাকে বট বা অটোমেশন ভেবে নেয়। বিশেষ করে যারা আপনার নম্বর সেভ করেনি, তাদের বেশি মেসেজ পাঠালে রিপোর্ট হওয়ার সম্ভাবনা বেশি।
WhatsApp শুধু মেসেজ নয়, ইউজারদের ফিডব্যাকও দেখে। অল্প সময়ে যদি ১০-১২ জন আপনাকে ব্লক বা রিপোর্ট করে, তাহলে আপনার ট্রাস্ট স্কোর কমে যায়। সিস্টেম আপনাকে স্প্যামার ভেবে ব্যান করে দিতে পারে, মেসেজ খারাপ না হলেও।
বিনা অনুমতিতে কাউকে গ্রুপে অ্যাড করা বা একদিনে অনেকগুলো গ্রুপে জয়েন করা WhatsApp-এর নিয়মবিরুদ্ধ। গ্রুপ থেকে অনেকে লেফট বা রিপোর্ট করলে অ্যাডমিনের নম্বর ফ্ল্যাগড হয়ে যায়।
অটো রিপ্লাই, বাল্ক মেসেজ সেন্ডার, বা Chrome-এর কোনও এক্সটেনশন দিয়ে মেসেজ পাঠানো ধরা পড়লে WhatsApp সরাসরি ব্যান করে। ব্যবসার জন্য হলেও শুধু অফিশিয়াল WhatsApp Business API ব্যবহার করুন।
- *Temporary Ban (টাইমার দেখাবে):* ২৪-৪৮ ঘণ্টা অপেক্ষা করুন। এই সময় বারবার লগইন করার চেষ্টা করবেন না।
- *Permanent Ban:* অ্যাপেই "Request a Review" অপশন পাবেন। সেখানে বিনয়ের সঙ্গে লিখুন যে আপনি অফিশিয়াল অ্যাপ ব্যবহার করেন এবং ভুল করে হয়েছে। ২৪-৭২ ঘণ্টার মধ্যে রিপ্লাই আসবে।
- তার আগে অবশ্যই GB WhatsApp থাকলে আনইনস্টল করে Play Store থেকে অফিশিয়াল WhatsApp ইনস্টল করুন।
মনে রাখবেন, ভুলেও নতুন নম্বর দিয়ে একই ফোনে অ্যাকাউন্ট খুলে ব্যান এড়ানোর চেষ্টা করবেন না, এতে নতুন নম্বরটিও ব্যান হয়ে যেতে পারে।