ভারতের স্মার্টফোনের বাজারে ফের নতুন একটি হ্যান্ডসেট আনল লাভা। সংস্থাটি এবার ভারতে তাদের নতুন Lava Bold 2 5G স্মার্টফোনটিকে লঞ্চ করেছে। গত বছর লঞ্চ হওয়া বোল্ড সিরিজের সাফল্যের পর, একাধিক আপগ্রেডেড ফিচার নিয়ে এই নতুন মডেলটি বাজারে এসেছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখা বা গেমিংয়ের সময় দারুণ অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়াও, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। যা এই দামে বেশ বিরল। ফোনটি মাত্র 7.55 মিমি পাতলা, যা হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল দেয়।
25
শক্তিশালী পারফরম্যান্স
Lava Bold 2 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7060 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটিতে দ্রুত 5G কানেক্টিভিটি দেওয়ার পাশাপাশি মাল্টিটাস্কিংয়ের জন্য স্মুথ স্পিড দেয়। এতে 6GB LPDDR5 র্যাম এবং 128GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। এছাড়াও, ভার্চুয়াল র্যামের মাধ্যমে মেমরি আরও 6GB পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
35
ফটোগ্রাফারদের জন্য দারুণ সুযোগ
যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX752 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি কম আলোতেও পরিষ্কার ও ঝকঝকে ছবি তুলতে সাহায্য করে। সেলফির জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর AI বিউটি এবং পোট্রেট মোড আপনার ছবিকে সোশ্যাল মিডিয়ার জন্য আরও আকর্ষণীয় করে তুলবে।
যারা অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য এতে 5,000mAh-এর বিশাল ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য বক্সের মধ্যেই 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। সংস্থাটির দাবি, একবার চার্জ দিলে সারাদিন আরামে ফোন ব্যবহার করা যাবে।
55
দাম এবং কোথায় পাবেন?
ভারতে Lava Bold 2 5G স্মার্টফোনের প্রাথমিক দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা (ইনট্রোডাক্টরি অফার সহ)। ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং ফেদার হোয়াইট, এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। ১৯ মার্চ থেকে অ্যামাজন এবং লাভার অনলাইন স্টোর থেকে এটি কেনা যাবে।