
Meta AI: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এখন আর শুধু বড় বড় সংস্থার জন্য নয়। ছোট ব্যবসায়ীরা যাতে নিজেদের ব্যবসাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন এবং দৈনন্দিন কাজ আরও সহজে করতে পারেন, তার জন্য টেক-জায়ান্ট মেটা বেশ কিছু নতুন AI ফিচার নিয়ে এসেছে।
Meta Business: মেটা আনতে চলেছে 'নো অ্যাডস সাবস্ক্রিপশন', মাসে কত টাকা লাগবে এবার?
এই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হল, ব্যবহারকারীরা এখন নিজেদের ব্যবসা সংক্রান্ত যেকোনও প্রশ্ন সরাসরি মেটা AI-কে করতে পারবেন। যেমন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কেমন 'রিচ' আসছে বা বিজ্ঞাপনের পারফরম্যান্স কেমন, এই সব প্রশ্নের একেবারে সঠিক উত্তর দেবে AI। শুধু তাই নয়, আপনার মতো একই ব্যবসা করছেন এমন অন্য ব্র্যান্ডগুলি সম্পর্কেও তথ্য দেবে এই AI। তার ফলে, বাজারের প্রতিযোগিতা বুঝতে এবং ব্যবসাকে আরও উন্নত করতে সুবিধা হবে।
নতুন ফিচারের ফলে, মেটা AI এখন থেকে সরাসরি ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট এবং মেটা অ্যাড ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারবে। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেসের অ্যাপ যেমন জিমেইল, ডকস, শিটস এবং স্লাইডসের সঙ্গেও এই AI-কে কানেক্ট করা যাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে, ইনস্টাগ্রাম আর ফেসবুক যেহেতু ছোট ব্যবসার আয়ের অন্যতম প্রধান উৎস, তাই এই নতুন পরিবর্তন দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলবে।
Meta Layoffs: মেটা আবারও কর্মী ছাঁটাই করল, AI-র কারণে ১,০০০ মানুষ চাকরি হারাবেন
মেটার তরফ থেকে জানানো হচ্ছে, যত বেশি তথ্য দেওয়া হবে, মেটা AI-এর উত্তরও তত বেশি নিখুঁত হবে। কাজ আরও সহজ করার জন্য অ্যাপল ম্যাক ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ সুবিধাও রয়েছে। সিস্টেমে আপনি যে উইন্ডোতে কাজ করছেন, সেটি AI-এর সঙ্গে শেয়ার করলে, আপনার কাজের জন্য সেরা পরামর্শগুলো AI সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এছাড়াও ম্যাকে এমন একটি ভয়েস টাইপিং সুবিধা রয়েছে যা সব অ্যাপে কাজ করবে।
ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য এবং আপনার ব্যবসার ডেটা ব্যবহার করে প্রেজেন্টেশন, ডকুমেন্ট, স্প্রেডশিট ইত্যাদি তৈরি করার জন্যও মেটা AI-কে ব্যবহার করা যাবে। অর্থাৎ, যে কাজগুলো রোজ আপনাকে হাতে হাতে করতে হতো, তার অনেকটাই এখন AI-এর ওপর ছেড়ে দেওয়া যাবে। এর জন্য নির্দিষ্ট টাস্ক এবং রিমাইন্ডার সেট করে ব্যবসার অগ্রগতিও ট্র্যাক করা যাবে।
এককথায় বলতে গেলে, যে আধুনিক টুলগুলি এতদিন পর্যন্ত, শুধু বড় বাজেট এবং বড় টিম থাকা সংস্থাগুলির হাতে ছিল, মেটা এবার সেই সুবিধাগুলো সাধারণ ছোট ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ব্যবসার জগতে AI-এর ব্যবহার যেভাবে দ্রুত বাড়ছে, তাতে এই দৌড়ে যাতে কেউ পিছিয়ে না পড়ে, সেটাই নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।