
Mobile Recharge: মোবাইল নম্বর এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। এই মোবাইল নম্বরের সঙ্গেই সংযোগ করা থাকে আধার কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আরও অনেক ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথি। আর তাই মোবাইল নম্বর ভুল মানুষের হাতে পৌঁছে গেলে বাড়তে পারে প্রতারণা, হয়রানি কিংবা সাইবার জালিয়াতির ঝুঁকি। এই পরিস্থিতিতে গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় নতুন উদ্যোগ আনতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। ‘BSNL কবচ’ নামে নতুন একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আসল মোবাইল নম্বর প্রকাশ না করেই রিচার্জ করাতে পারবেন। বিশেষ করে যাঁরা স্থানীয় দোকান বা তৃতীয় ব্যক্তির সাহায্যে ফোন রিচার্জ করেন, তাঁদের জন্য এই পরিষেবাকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে।
বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকদের একটি অস্থায়ী ভার্চুয়াল নম্বর দেওয়া হবে। প্রয়োজনের সময় সেই নম্বর ব্যবহার করেই রিচার্জ বা নম্বর শেয়ার করা যাবে। ফলে আসল মোবাইল নম্বর গোপন থাকবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সহজ হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে ফোন নম্বর থেকেই নানা ধরনের প্রতারণার ফাঁদ তৈরি হয়। অচেনা ফোন, স্প্যাম কল, ভুয়ো অফার কিংবা আর্থিক জালিয়াতির মতো ঘটনা ক্রমশ বাড়ছে। সেই জায়গা থেকেই এই ধরনের ভারচুয়াল নম্বর পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে ফোন নম্বর থেকেই নানা ধরনের প্রতারণার ফাঁদ তৈরি হয়। অচেনা ফোন, স্প্যাম কল, ভুয়ো অফার কিংবা আর্থিক জালিয়াতির মতো ঘটনা ক্রমশ বাড়ছে। সেই জায়গা থেকেই এই ধরনের Virtual নম্বর পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশেষ করে মহিলাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই ফিচার তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। অনেক সময় বাধ্য হয়েই অন্যের সামনে ব্যক্তিগত নম্বর বলতে হয়। 'কবচ' সেই ঝুঁকি অনেকটাই কমাতে পারে বলে মনে করছে বিএসএনএল। সংস্থার দাবি, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকের গোপনীয়তা যেমন সুরক্ষিত থাকবে, তেমনই ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রেও নতুন দিশা খুলতে পারে এই উদ্যোগ। এই পরিষেবা চালু হলে অনলাইন রিচার্জের বাইরেও নিরাপদ বিকল্প তৈরি হবে বলে মত বিশেষজ্ঞদের। ডিজিটাল নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন সাধারণ গ্রাহকদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতে আরও জনপ্রিয় হতে পারে। BSNL-এর দাবি, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকের গোপনীয়তা যেমন সুরক্ষিত থাকবে, তেমনই ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রেও নতুন দিশা খুলতে পারে এই উদ্যোগ।