Phone Charging: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো করলেই সর্বনাশ! মাথায় রাখবেন যে বিষয়গুলি

Published : Sep 02, 2026, 06:43 PM IST

Phone Charging: শুধু দিনরাত ফোন ব্যবহার করলেই হবে না, ঠিকভাবে চার্জ দেওয়ার নিয়মটাও জানতে হবে। অনেকেই চার্জে বসানোর সময় বা চার্জ থেকে খোলার সময়, এমন কিছু ভুল করেন, যা ফোনের আয়ু কমিয়ে দেয়।

PREV
14
ফোন থেকে চার্জার খোলার সঠিক নিয়মটা ঠিক কী?

স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি অন্যতম জরুরি অংশ। কথা বলা, ইন্টারনেট সার্ফিং, ব্যাঙ্কিং বা বিনোদন, সবকিছুর জন্যই আমরা ফোনের ওপর নির্ভরশীল। কিন্তু এই প্রয়োজনীয় ডিভাইসটি চার্জ দেওয়ার সময়, আমরা প্রায়ই কিছু না কিছু ভুল করে ফেলি, যা বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে, চার্জার খোলার সময় একটি সাধারণ ভুল ফোন ও চার্জার উভয়েরই ক্ষতি করতে পারে।

24
ফোন চার্জিং থেকে খোলার সময় এই ভুলগুলি একদম করবেন না

অনেকেই ফোন থেকে চার্জার খোলার সময়, তার ধরে হ্যাঁচকা টান দেন। এটা একদম ভুল পদ্ধতি। এভাবে টানলে কেবলের ভেতরের সূক্ষ্ম তার ছিঁড়ে যেতে পারে বা কানেক্টরের ক্ষতি হতে পারে। তার ফলে, শুধু চার্জিং কেবলই নয়, আপনার ফোনের চার্জিং পোর্টেরও বড়সড় ক্ষতি হতে পারে। তাই সব সময় কানেক্টরের প্লাস্টিক বা মেটালের মাথা ধরে আলতো করে চার্জার খুলুন। যদি আপনার চার্জিং কেবলের তার বেরিয়ে আসে বা সেটি ক্ষতিগ্রস্ত হয়, তবে তা ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারণ এটি ফোনকে অতিরিক্ত গরম করে তুলতে পারে।

Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?

34
সুইচ বোর্ড থেকেও সাবধানে খুলুন

শুধু ফোন থেকেই নয়, সুইচবোর্ড বা সকেট থেকে চার্জার অ্যাডাপ্টার খোলার সময়ও তার ধরে টানবেন না। অ্যাডাপ্টারটি হাত দিয়ে ধরে সাবধানে খুলুন। ব্যাটারি পুরোপুরি ০% হতে দেবেন না বা প্রতিবার ১০০% চার্জ দেওয়ারও দরকার নেই। ব্যাটারি লেভেল ২০%-৮০%-এর মধ্যে রাখলে ব্যাটারির আয়ু বাড়তে পারে। সারারাত ফোন চার্জে দিয়ে রাখবেন না, এতে ব্যাটারি গরম হয়ে তার কার্যক্ষমতা কমে যায়। চার্জ দেওয়ার সময়, ফোনের মোটা কভার খুলে রাখুন, যাতে ফোন অতিরিক্ত গরম না হয়।

Smartphone Deals: সেল শুরু Amazon-এ! Samsung থেকে Xiaomi, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়

44
নকল চার্জার ব্যবহার করবেন না

সবসময় ফোনের সঙ্গে দেওয়া আসল চার্জার বা নামী ব্র্যান্ডের সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন। নকল চার্জার ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। চার্জ দেওয়ার সময়, গেম খেলা বা ভিডিও দেখা থেকে বিরত থাকুন। এতে ব্যাটারির ওপর দ্বিগুণ চাপ পড়ে এবং ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। সরাসরি রোদ লাগে এমন জায়গায় বা বালিশের নিচে ফোন চার্জে বসাবেন না। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই আপনার ফোনের আয়ু বাড়বে এবং আপনিও সুরক্ষিত থাকবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories