Pixel Laptop: Google তাদের 'Pixel' ব্র্যান্ডের অধীনে একটি নতুন ল্যাপটপ তৈরি করছে বলে শোনা যাচ্ছে। 'Pixel Glow' এবং Gemini AI-এর মতো বিশেষ ফিচার সহ এই ল্যাপটপটি Apple-এর MacBook-কেও সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে।
Google আর শুধু স্মার্টফোনেই আটকে থাকতে রাজি নয়। শোনা যাচ্ছে, এই টেক জায়ান্ট 'Pixel' ব্র্যান্ডের অধীনে একটি নতুন ল্যাপটপ তৈরি করছে। টেক দুনিয়ায় গুঞ্জন, এই ল্যাপটপটি সরাসরি Apple-এর MacBook-কে টক্কর দেবে। এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে AI ফিচার। এই ল্যাপটপের একটি বিশেষ ফিচার হল 'Pixel Glow' প্রযুক্তি। এটি সাধারণ নোটিফিকেশন লাইট নয়। ল্যাপটপের পিছনে থাকা একটি সফট লাইটের মাধ্যমে ব্যবহারকারী স্ক্রিনের দিকে না তাকিয়েও জরুরি তথ্য জানতে পারবেন।
23
পিক্সেল ল্যাপটপ ফিচার কী কী?
যেমন, কোনও জরুরি ফোন এলে বা AI-এর সঙ্গে যোগাযোগ করলে এই লাইটটি একটি নির্দিষ্ট প্যাটার্নে জ্বলে উঠবে। 9to5Google-এর রিপোর্ট অনুযায়ী, এই 'Pixel Glow' ফিচারটি Android Canary এবং Android 17 beta-তে দেখা গেছে। এর মূল উদ্দেশ্য হল, ব্যবহারকারীকে সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস কমানো। এছাড়াও, এই ল্যাপটপে Gemini AI একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সাহায্যে ভয়েস কমান্ড, স্মার্ট সাজেশন এবং রিয়েল-টাইম ইন্টারঅ্যাকশন অনেক সহজ হবে।
33
পিক্সেলবুক
Google এর আগেও Pixelbook-এর মতো ডিভাইস এনেছিল, কিন্তু এবার AI-কে কেন্দ্র করে বড় পরিবর্তনের পথে হাঁটছে। শুধু তাই নয়, Google এখন AI স্মার্ট গ্লাসের দিকেও নজর দিচ্ছে। শোনা যাচ্ছে, লাক্সারি ব্র্যান্ড GUCCI-এর সঙ্গে হাত মিলিয়ে Android XR প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে স্মার্ট গ্লাস তৈরি করা হতে পারে। এটিতে রিয়েল-টাইম ট্রান্সলেশন, নেভিগেশন এবং ইন-লেন্স ডিসপ্লের মতো ফিচার থাকতে পারে। যদিও Pixel ল্যাপটপ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে আগামী Google I/O ইভেন্টে এর একটি টিজার প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল।