
Samsung Foldable Smartphone: স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনের জন্য অপেক্ষার দিন শেষ। রিপোর্ট অনুযায়ী, ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে চলা Galaxy Unpacked ইভেন্টে কোম্পানি তাদের নতুন ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ করবে। ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে এই অনুষ্ঠানটি শুরু হবে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, নিউজরুম এবং ইউটিউব চ্যানেলে এটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
এখনও পর্যন্ত যা খবর সামনে এসেছে, তাতে মনে করা হচ্ছে Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8-এর পাশাপাশি এই প্রথমবার একটি Galaxy Z Fold 8 Ultra মডেলও লঞ্চ করতে পারে এই টেক জায়ান্ট সংস্থাটি। তবে স্যামসাং এই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি।
রিপোর্ট অনুযায়ী, Galaxy Z Fold 8 Ultra-তে আগের মডেলের তুলনায় অনেকটাই ভালো ডিসপ্লে, স্ক্রিনের ভাঁজ কম দেখানোর প্রযুক্তি, আরও পাতলা ও হালকা ডিজাইন, উন্নত ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই মডেলগুলিতে। বড় ফোল্ডেবল স্ক্রিনের জন্য এটিতে Galaxy AI ভিত্তিক মাল্টিটাস্কিং ফিচারও থাকবে বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে, Galaxy Z Flip 8 আগের মডেলের ক্ল্যামশেল ডিজাইন বজায় রাখলেও এতে কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড থাকবে বলে মনে করা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এতে ৪.১ ইঞ্চির OLED কভার ডিসপ্লে, ৬.৯ ইঞ্চির OLED মেন স্ক্রিন, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৪,৩০০mAh ব্যাটারি দেওয়া হতে পারে। দাম নিয়েও বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে।
Galaxy Z Fold 8 Ultra-র এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ১,৯৯,৯৯০ টাকা, Galaxy Z Fold 8-এর দাম হতে পারে ১,৭৪,৯৯৯ টাকা এবং Galaxy Z Flip 8-এর দাম হতে পারে ১,১৯,৯৯৯ টাকা। তবে এই দামগুলিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
তারই মধ্যে স্যামসাং ভারতে নতুন ফোল্ডেবল ফোনগুলির জন্য প্রি-রিজার্ভেশন শুরু করে দিয়েছে। গ্রাহকরা ৯৯৯ টাকার একটি রিফান্ডেবল টোকেন দিয়ে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য অনুমোদিত রিটেল আউটলেট থেকে প্রি-বুক করতে পারবেন। যারা প্রি-রিজার্ভেশন করবেন, তারা ২,৭৯৯ টাকা পর্যন্ত মূল্যের সুবিধা পাবেন বলে জানিয়ে দিয়েছে কোম্পানি।
তবে মনে রাখতে হবে যে, নতুন ফোল্ডেবল ফোনের নাম, ফিচার, দাম এবং কবে থেকে পাওয়া যাবে, সেই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা ২২ জুলাইয়ের Galaxy Unpacked ইভেন্টেই করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।