OnePlus Nord 6: OnePlus তাদের Nord সিরিজের দুটি নতুন ফোন বাজারে আনতে চলেছে। মডেলগুলি হল Nord 6 এবং Nord CE 6। শোনা যাচ্ছে, Nord 6-এ থাকবে Snapdragon 8s Gen 4 প্রসেসর আর ৯,০০০ mAh-এর বিশাল ব্যাটারি।
OnePlus Nord 6: ওয়ানপ্লাস তাদের Nord লাইন-আপে এবার নতুন প্রজন্মের স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি OnePlus 15R লঞ্চের পর, এবার সংস্থাটি OnePlus Nord 6 এবং OnePlus Nord CE 6 বাজারে আনতে চলেছে বলে সূত্রের খবর। তার মধ্যে OnePlus Nord CE 6 হবে একটি বাজেট-ফ্রেন্ডলি মডেল। অন্যদিকে, Nord 6 তার দুর্দান্ত ফিচার দিয়ে নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।
OnePlus Nord 6-এর স্পেশাল ফিচার
রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord 6 সম্ভবত আগামী ৭ এপ্রিল লঞ্চ হতে পারে। তবে সংস্থাটি এখনও এই তারিখ নিশ্চিত করেনি। লঞ্চের পর, ফোনটি OnePlus-এর অফিশিয়াল ওয়েবসাইট, Amazon-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে বলে খবর।
স্পেসিফিকেশনের দিক দিয়ে দেখতে গেলে, Nord 6-এ থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এটির বিশেষত্ব হল ১.৫কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, যা আগের মডেলগুলোর থেকেও অনেক বড় আপগ্রেড। পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। সেইসঙ্গে, ১২ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকতে পারে।
যা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, Nord 6-এ ৯,০০০ mAh-এর একটি বিশাল ব্যাটারি দেওয়া হতে পারে। পাশাপাশি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্টও থাকবে বলে খবর। তবে এত বড় ব্যাটারি একটি স্লিম ফোনে কীভাবে দেওয়া সম্ভব? তা নিয়ে কিছুটা আলোচনা থেকেই যাচ্ছে।
OnePlus Nord 6-এর দাম
Nord 6-এর ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স থাকবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেলফির জন্য থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিংও থাকতে পারে। ভারতে OnePlus Nord 6-এর দাম ৩৪,৯৯৯ টাকা-৪০,০০০ টাকার মধ্যে হতে পারে। ফোনটি কালো, মিন্ট এবং সিলভার রঙে পাওয়া যাবে বলে সূত্রের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


