ডিজাইন ও স্থায়িত্ব: গ্রেড-৪ টাইটানিয়াম বডি আর স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস দিয়ে স্মার্টওয়াচটি তৈরি। এটি 10 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট এবং EN13319 ডাইভিং সার্টিফায়েড। তাই সাঁতারু বা অ্যাথলিটদের জন্য এটি দারুণ মানানসই।
ডিসপ্লে: এই ঘড়িতে রয়েছে ১.৫২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়।
পারফরম্যান্স ও ব্যাটারি: কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট চিপসেট আর 2GB র্যাম রয়েছে এতে। এর 800mAh ব্যাটারি একবার চার্জ দিলে টানা ৬০ থেকে ৮০ ঘণ্টা অনায়াসে চলে।
স্পেশাল ফিচার: ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস, ইমার্জেন্সি সাইরেন (৮৬ ডেসিবেল), অটোমেটিক ফল ডিটেকশন এবং উন্নত হেলথ ট্র্যাকিং সেন্সর রয়েছে এই মডেলে।