যারা ভারতে স্মার্টফোন কিনবেন ভাবছিলেন, তাদের জন্য বড় দুঃসংবাদ। ‘আর কিছুদিন যাক, তারপর কিনব’—এই ভেবে যারা বসেছিলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ। কারণ, Realme, OnePlus, Poco এবং Lava-র মতো ব্র্যান্ডগুলি তাদের জনপ্রিয় মডেলের দাম বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বিশ্বজুড়ে মেমোরি চিপের (DRAM ও NAND) ঘাটতি এবং এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়াই এই দাম বাড়ার মূল কারণ। এর প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতের বাজারে। বিশেষ করে, মিড-রেঞ্জ ফোনের দাম একবারে কয়েক হাজার টাকা বেড়ে যাওয়ায় ক্রেতারা বেশ অবাক।