WhatsApp-এ নিজের ছবি দিয়ে স্টিকার? ১ মিনিটে বানান কোনও অ্যাপ ছাড়াই

Published : Aug 27, 2026, 10:28 PM IST
WhatsApp

সংক্ষিপ্ত

একই পুরনো স্টিকার পাঠিয়ে বোর হয়ে গেছেন? এবার নিজের মুখের এক্সপ্রেশন দিয়েই স্টিকার বানান। WhatsApp-এ এখন কোনও আলাদা অ্যাপ ছাড়াই সরাসরি নিজের গ্যালারির যে কোনও ছবিকে স্টিকারে বদলে ফেলা যায়।

চ্যাটে কথা কম, স্টিকার বেশি - এটাই এখন ট্রেন্ড। কিন্তু সবার ফোনে ঘুরে ফিরে একই স্টিকার। তাই নিজের স্টিকার বানালে চ্যাটের মজাই আলাদা। আগে এর জন্য আলাদা অ্যাপ লাগত, কিন্তু এখন WhatsApp নিজেই সেই সুবিধা দিচ্ছে।

WhatsApp-এর নতুন আপডেটে স্টিকার বানানো জলের মতো সোজা। এর জন্য প্রথমে আপনার WhatsApp ওপেন করে যে কোনও চ্যাট বক্সে চলে যান। সেখানে যেখানে ছবি পাঠানোর জন্য পেপার ক্লিপ আইকন থাকে, সেখানে ক্লিক করলে দেখবেন Sticker বলে একটা অপশন এসেছে, তার পাশেই আছে Create Sticker। ওটাতে ক্লিক করলেই আপনার গ্যালারি খুলে যাবে। সেখান থেকে আপনার পছন্দের ছবিটা বেছে নিন। ছবি বাছার পরেই WhatsApp-এর AI নিজে থেকেই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কেটে দেবে এবং ছবিটাকে স্টিকারের মতো করে দেবে। এরপর আপনি চাইলে ওটার উপর মজার কোনও লেখা, ইমোজি বা ডুডল যোগ করতে পারেন। যেমন বন্ধুর ছবিতে লিখে দিলেন "খেতে দে" বা নিজের ছবিতে "Busy"। তারপর সেন্ড করলেই সেটা স্টিকার হিসেবে চলে যাবে এবং আপনার স্টিকার লিস্টে সেভ হয়ে থাকবে।

যদি আপনার ফোনে এই Create অপশনটা না থাকে, বিশেষ করে অনেক Android ফোনে এখনও আসেনি, তাহলে চিন্তার কিছু নেই। সেক্ষেত্রে Play Store থেকে http://Sticker.ly নামে ছোট অ্যাপটা নামিয়ে নিন। অ্যাপটা খুলে প্লাস আইকনে ক্লিক করে আপনার ছবি দিন। অ্যাপটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড মুছে দেবে, আপনি চাইলে আঙুল দিয়ে আরও সুন্দর করে কেটে নিতে পারেন। তারপর Save করে Add to WhatsApp করলেই পুরো প্যাকটা আপনার WhatsApp-এ চলে আসবে।

পুরনো প্যাকে নতুন স্টিকার যোগ:

নতুন স্টিকার তৈরি করার পর সেটিকে নতুন প্যাকেই রাখতে হবে এমন নয়। তিন ডট মেনু থেকে Add to existing sticker pack নির্বাচন করে আগে তৈরি করা প্যাক বেছে নিলেই নতুন স্টিকারটি সেখানে যোগ হয়ে যাবে।

বন্ধুদের সঙ্গে পুরো Sticker Pack শেয়ার:

পুরো স্টিকার প্যাক অন্যদের দিতে চাইলে Sticker বিভাগে গিয়ে নির্দিষ্ট প্যাকের পাশে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এরপর Share sticker pack নির্বাচন করে যে চ্যাটে পাঠাতে চান সেটি বেছে নিন। প্রাপক শেয়ার করা প্যাকে ট্যাপ করে সেটি নিজের WhatsApp-এ যোগ হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Water Tank: বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক না বসিয়ে মাটিতে রাখলে কী হবে? জানুন আসল কারণ
দিনে মাত্র ২ ঘণ্টা ব্যবহার, রাতে পুরোপুরি বন্ধ থাকবে ফেসবুক ও ইনস্টাগ্রাম